শায়েস্তাগঞ্জে ট্রেনের ছাদ থেকে পড়ে তরুণ নিহত
হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলায় ট্রেনের ছাদ থেকে পড়ে আতিক মিয়া (১৮) নামে এক তরুণ নিহত হয়েছেন।
বুধবার (২৬ মে) সন্ধ্যার দিকে শায়েস্তাগঞ্জ রেলওয়ে জংশনের আওতাধীন রাদগাও নামক স্থানে এ ঘটনা ঘটে।
নিহত আতিক মিয়া মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার শাহীটুলা গ্রামের সোহেল মিয়ার ছেলে।
জানা গেছে, ঢাকায় আসার উদ্দেশ্যে শ্রীমঙ্গল রেলস্টেশন থেকে পারাবত এক্সপ্রেসের ট্রেনের ছাদে ওঠেন আতিক। ট্রেনটি শায়েস্তাগঞ্জ জংশনের আওতাধীন রাদগাও নামক স্থানে পৌঁছালে সন্ধ্যা ৭টার দিকে ট্রেনের উপর থেকে পড়ে ট্রেনে কাটা পড়েন তিনি।
শায়েস্তাগঞ্জ রেলওয়ে পুলিশ ফাড়ির ইনচার্জ (আইসি) এসআই হারুনুর রশিদ রাত দেড়টায় বিষয়টি নিশ্চিত করে বলেন, আতিক টিকিট ছাড়া ঢাকা যাওয়ার উদ্দেশ্যে ট্রেনের ছাদে ওঠেন। হঠাৎ ট্রেনের ছাদ থেকে নিচে পড়ে কাটা পড়ে ঘটনাস্থলেই মারা যান তিনি। খবর পেয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ আড়াইশ শয্যা হাসপাতালে পাঠানো হয়েছে।
এমএসএইচ
সর্বশেষ - দেশজুড়ে
- ১ পৈতৃক বাড়িতে দাদা-দাদির কবর জিয়ারত করলেন মন্ত্রী আরিফুল হক চৌধুরী
- ২ ছিনতাইকারীর ধাক্কায় ছিটকে পড়লেন অটোরিকশার চালক, গাড়িচাপায় গেল প্রাণ
- ৩ যশোরে ভেজাল মবিল তৈরি, কারখানা মালিকের লাখ টাকা জরিমানা
- ৪ মেয়েকে উত্ত্যক্তের প্রতিবাদ করে প্রাণ গেলো বাবার
- ৫ সাতক্ষীরায় বিকাশ এজেন্টকে কুপিয়ে ১০ লাখ টাকা ছিনতাই