ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

৯৯৯-এ কল করে কুমিল্লায় গ্রেনেডের সন্ধান

জেলা প্রতিনিধি | কুমিল্লা | প্রকাশিত: ০৯:০৭ এএম, ২৭ মে ২০২১

কুমিল্লার লাকসামে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ কল পেয়ে পরিত্যক্ত অবস্থায় একটি গ্রেনেড উদ্ধার করেছে পুলিশ।

বুধবার (২৬ মে) সন্ধ্যা সোয়া ৭টার দিকে উপজেলার ডুরিয়া বিষ্ণুপুর এলাকা থেকে গ্রেনেডটি উদ্ধার করা হয়।

সহকারী পুলিশ সুপার (লাকসাম সার্কেল) মহিতুল ইসলাম জাগো নিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, লাকসাম পৌর এলাকার ডুরিয়া বিষ্ণুপুরে দিঘী খনন করার সময় একটি গ্রেনেডটি দেখতে পায়। পরে স্থানীরা ৯৯৯-এ কল করলে পেয়ে লাকসাম থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে গ্রেনেডটি উদ্ধার করে থানায় নিয়ে আসে। ধারণা করা হচ্ছে গ্রেনেডটি দ্বিতীয় বিশ্বযুদ্ধ কিংবা বাংলাদেশের স্বাধীনযুদ্ধের সময় অবিস্ফোরিত অবস্থায় থেকে যায়।

গ্রেনেডটি বিস্ফোরণ ঘটানোর জন্য সেনাবাহিনীর গ্রেনেড বিশেষজ্ঞ দলকে খবর দেয়া হয়েছে বলেও জানান সহকারী পুলিশ সুপার মহিতুল ইসলাম।

এসজে/এমকেএইচ