নারায়ণগঞ্জে নৈশপ্রহরীর মরদেহ উদ্ধার
প্রতীকী ছবি
নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লায় কফিল উদ্দিন কফু (৬০) নামে একজন নৈশ প্রহরীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার সকালে ফতুল্লার কাশিপুর হাটখোলা মাস্টার বাড়ির সামনে থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
নিহত কফু ফতুল্লার আলীগঞ্জ পূর্বপাড়া এলাকার মৃত মোহর আলীর ছেলে এবং কাশিপুর হাটখোলা মাস্টার বাড়ির নৈশপ্রহরী ছিলেন।
ফতুল্লা মডেল থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) শাহিদুল ইসলাম জাগো নিউজকে বলেন, বৃহস্পতিবার সকালে মাস্টার বাড়ির গেটের সামনে থেকে কফুর মরদেহ উদ্ধার করা হয়। পরে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। নিহতের মাথায় আঘাতের চিহ্ন রয়েছে। ধারণা করা হচ্ছে, অজ্ঞাত দুর্বৃত্তরা কফুর মাথায় আঘাত করে হত্যা করেছে। তিনি আরও বলেন, হত্যাকাণ্ডের কারণ উদঘাটনের চেষ্টা চলছে।
শাহাদাত হোসেন/এসএস/এমএস
সর্বশেষ - দেশজুড়ে
- ১ স্মার্টফোন চার্জার বিস্ফোরণে পুড়ে ছাই ৪ বসতবাড়ি
- ২ টাঙ্গাইলে আওয়ামী লীগ আমলে নির্বাচিত ১৩ ইউপি চেয়ারম্যান পুনর্বহাল
- ৩ বাগেরহাটে নিহত ওসমানের দাফন সম্পন্ন, দুদিনেও হয়নি মামলা
- ৪ রাজশাহী শিক্ষাবোর্ডে বিজ্ঞপ্তি ছাড়াই ৬০ জনকে নিয়োগ
- ৫ ঠাকুরগাঁওয়ে ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে আওয়ামী লীগ কার্যালয়ে পতাকা উত্তোলন