চকরিয়ায় অস্ত্র ও গুলিসহ আটক ২
কক্সবাজারের চকরিয়ায় অভিযান চালিয়ে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগজিন ও নয় রাউন্ড গুলিসহ দুই ব্যক্তিকে আটক করেছে র্যাব।
আটককৃতরা হলেন- মো. সাহাব উদ্দিন (৬৫) ও মো. ইদ্রিস (৩৬)। তারা দুজনই চকরিয়া উপজেলার বাসিন্দা।
বৃহস্পতিবার (২৭ মে) দুপুর ২টার দিকে উপজেলার বিএম চর এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

র্যাব জানায়, চকরিয়ায় একদল লোক মাদকদ্রব্য ক্রয়-বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে- এমন সংবাদে সেখানে অভিযান পরিচালনা করা হয়। র্যাবের উপস্থিতি টের পেয়ে তারা পালানোর চেষ্টা করলেও ধাওয়া করে দুজনকে আটক করা হয়। পরে তাদের দেহ তল্লাশি করে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগজিন ও নয় রাউন্ড গুলি পাওয়া যায়।
চট্টগ্রাম র্যাবের সহকারী পরিচালক মিডিয়া নুরুল আবছার জাগো নিউজকে বলেন, গোপন সূত্রে সংবাদ পেয়ে দুই অস্ত্রধারী সন্ত্রাসীকে আটক করা হয়েছে। তাদের আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য চকরিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।
মিজানুর রহমান/বিএ/জিকেএস
সর্বশেষ - দেশজুড়ে
- ১ চারশো টাকা নিয়ে দ্বন্দ্ব, ইটের আঘাতে প্রাণ গেলো ব্যবসায়ীর
- ২ চুয়াডাঙ্গায় বেশি দামে জ্বালানি তেল বিক্রি, মধ্যরাতে অভিযান
- ৩ স্বর্ণালংকার লুট করতে পরকীয়া প্রেমিককে সঙ্গে নিয়ে শাশুড়িকে হত্যা
- ৪ স্বরাষ্ট্রমন্ত্রীকে নিয়ে পোস্ট দিয়ে বিশ্ববিদ্যালয় কর্মকর্তা বরখাস্ত
- ৫ চাঁদপুরের সাবেক এমপি জিএম ফজলুল হক মারা গেছেন