মাদরাসাকক্ষে মিলল নৈশপ্রহরীর গলাকাটা মরদেহ
বগুড়ার শাজাহানপুরে মাদরাসাকক্ষে ঢুকে জয়নাল আবেদীন (৬৫) নামে এক নৈশপ্রহরীকে গলাকেটে হত্যা করেছে দুর্বৃত্তরা।
বৃহস্পতিবার (২৭ মে) দিবাগত রাতে উপজেলার সুজাবাদ উত্তরপাড়া দাখিল মাদরাসায় এ ঘটনা ঘটে। নিহত জয়নাল আবেদীন ওই গ্রামের মৃত মীর বক্সের ছেলে।
মাদরাসার ম্যানেজিং কমিটির সভাপতি সৈয়দ রিজভী আহমেদ ফারুক বলেন, জয়নাল আবেদীনের ছেলে আবু কাশেম মূলত মাদরাসার নিয়োগপ্রাপ্ত নৈশপ্রহরী। সড়ক দুর্ঘটনায় আবুল কাশেম শারীরিকভাবে অসুস্থ হওয়ায় দুইজনে মিলে নৈশপ্রহরীর দায়িত্ব পালন করতেন। ঠিক কি কারণে এ হত্যাকাণ্ড হয়েছে সেটি বলা যাচ্ছে না।
নিহতের ছেলে আবুল কাশেম বলেন, বাবা ভোর সাড়ে ৫টার দিকে মাদরাসা থেকে বাড়ি ফিরতেন। ৭টার পরও না ফেরায় মাদরাসায় এসে স্থানীয় দুই ব্যক্তির সহায়তায় মূল ফটক খুলে ভিতরে যাই। মাদরাসার একটি কক্ষে বাবার গলাকাটা মরদেহ পড়ে থাকতে দেখি।
শাজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন বলেন, হত্যাকাণ্ডটি পূর্বপরিকল্পিত হতে পারে। এর কারণ অনুসন্ধানের চেষ্টা চলছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
আরএইচ/জিকেএস
সর্বশেষ - দেশজুড়ে
- ১ সরকারি দলে থাকলে অ্যাকশনটা আরও বেশি নিতে পারতাম: আমির হামজা
- ২ বাগেরহাটে চাঁদার দাবিতে মাদরাসার কাজ বন্ধ, তদন্তে পুলিশ
- ৩ এমপি হান্নান মাসউদের গাড়িবহরে বিএনপি-আ’লীগের হামলা, পুলিশসহ আহত ২০
- ৪ ভৈরবে ইউএনওকে দেখে মূল্য তালিকা টাঙালো দোকানিরা
- ৫ ডিসি অফিসের নিয়োগ পরীক্ষায় প্রক্সি, মৌখিকে ধরা পড়ে কারাগারে ৯ জন