ভোলায় জোয়ারের পানিতে ভেসে এল দুই হরিণ শাবক
ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাবে ভোলার মেঘনা নদীর পানি বৃদ্ধি পেয়ে জোয়ারে ভেসে আসা দুই হরিণ শাবককে উদ্ধার করেছে বন বিভাগ। উদ্ধারকৃত শাবক দু’টিকে চিকিৎসা দিয়ে সুস্থ করা হয়েছে।
বৃহস্পতিবার (২৭ মে) দুপুরে মনপুরার কালকিনির (চর নিজাম) এলাকার কেওড়া বাগানে হরিণ দু’টিকে দেখতে পেয়ে উদ্ধার করে অফিসে নিয়ে আসে বনবিভাগের একটি দল।
আগামী শনিবার (২৯ মে) বিকেলে তাদের বনে অবমুক্ত করা হবে বলে জানান মনপুরার কালকিনি (চর নিজাম) বিট কর্মকর্তা এস এম আমির হামজা।
তিনি জাগো নিউজের কাছে বলেন, জোয়ারের কারণে নদীর পানি বৃদ্ধি পেয়ে কালকিনি (চর নিজাম) এলাকার কেওড়া বাগানে ঢুকে পড়ে। এসময় হরিণ দু’টি ভেসে আসে এখানে।
বৃহস্পতিবার দুপুরের দিকে আমাদের কেওড়া বাগানের টহল টিম হরিণ দু’টি দেখতে পেয়ে উদ্ধার করে। পরে আমরা হরিণ শাবক দুইটিকে চিকিৎসা দিয়ে সুস্থ করেছি।
উদ্ধারকৃত হরিণের মধ্যে পুরুষ হরিণটির বয়স প্রায় পাঁচ মাস ও অপর মায়া হরিণের বয়স প্রায় ৮ মাস হবে বলে জানান তিনি।
জুয়েল সাহা বিকাশ/এসএমএম/জিকেএস
সর্বশেষ - দেশজুড়ে
- ১ ঝুটের ব্যবসা নিয়ে বিএনপির দুই পক্ষের গোলাগুলি, গ্রেফতার ৩
- ২ ঝিনাইদহে নকল প্রসাধনী তৈরির কারখানায় অভিযান, লাখ টাকা জরিমানা
- ৩ বিষ দিয়ে শ্বশুরের গরু-ছাগল-মাছ মেরে ফেলার অভিযোগ জামাইয়ের বিরুদ্ধে
- ৪ বাড়ির পাশে খেলছিল শিশু, পুুকুরে পড়ে মৃত্যু
- ৫ চার দশক প্রবাসে কাটানো রেমিট্যান্সযোদ্ধার শেষ বিদায়েও ভোগান্তি