ডোবায় ধরা পড়ল ২৯ কেজির বাঘাইড়
নেত্রকোনার দুর্গাপুরে হারুন মিয়া নামের এক কৃষকের জালে ধরা পড়েছে ২৯ কেজির একটি বাঘাইড় মাছ। এ মাছটি ৩৬ হাজার টাকায় কিনে নেন এলাকাবাসী।
শুক্রবার (২৮ মে) সকালে উপজেলায় কাকৈরপড়া ইউনিয়নের গন্ডাবের এলাকায় কৃষকের বাড়ির পাশের ডোবাতে ধরা পড়ে মাছটি।
জানা যায়, কয়েকদিনের বৃষ্টি ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে কংস নদীর পানি বৃদ্ধি পায়। উপজেলার গন্ডাবের এলাকার বাসিন্দা হারুন বিশ্বাসের বাড়ির পাশের একটি ডোবা সঙ্গে এ নদীটি সংযুক্ত।
হারুন বিশ্বাস বলেন, শুক্রবার সকালে ডোবায় মাছ ধরতে কনুই জাল ফেলেছিলাম। হঠাৎ দেখি জাল টেনে নিয়ে যাচ্ছে কিছু একটা। পরে স্থানীয়দের সহযোগিতায় বাঘাইর মাছটি টেনে তীরে আনি। মাপা হলে এর ওজন ২৯ কেজির কিছু কম হয়। মাছ ব্যবসায়ীদের একজন ৪৫ হাজার টাকা দাম বললেও এলাকাবাসীর কাছে ৩৬ হাজার টাকায় বিক্রি করি।
তিনি আরো বলেন, ‘কংস নদীতে পানি আসায় কোনো এক সময় এ ডোবাতে মাছটি চলে আসে। জীবনে প্রথম এত বড় মাছ আমার জালে ধরা পড়েছে’।
এইচ এম কামাল/এসএমএম/এএসএম
সর্বশেষ - দেশজুড়ে
- ১ পরিত্যক্ত আ’লীগ কার্যালয়ে হঠাৎ ভেজে উঠলো ৭ মার্চের ভাষণ
- ২ টাঙ্গাইলে নদীর পাড় থেকে নারীর মরদেহ উদ্ধার, পরিবারের দাবি হত্যা
- ৩ অপরাধীদের কোনোভাবেই ছাড় দেওয়া হবে না: প্রবাসীকল্যাণমন্ত্রী
- ৪ হঠাৎ হাসপাতালে গিয়ে ১৬ ডাক্তারের মধ্যে ৮ জনকে পেলেন স্বাস্থ্যমন্ত্রী
- ৫ সুনামগঞ্জে মেছোবাঘ ধরে শিকল বন্দি করলো স্থানীয়রা