বরিশালে ইয়াবাসহ নারী মাদক ব্যবসায়ী আটক
ফাইল ছবি
বরিশাল নগরীর রূপাতলী চান্দু মার্কেট সংলগ্ন এ ওয়াহেদ সড়কের একটি ভাড়া বাসা থেকে ৩ হাজার ৮০০ পিস ইয়াবাসহ আনোয়ারা বেগম (৩৫) নামে এক নারী মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার দুপুর ৩টার দিকে এ অভিযান চালায় কোতয়ালী মডেল থানা পুলিশ।
আটক আনোয়ারা বেগম ও তার স্বামী রফিক এ ওয়াহেদ সড়কের কাজী আনোয়ার হোসেনের বাসার ভাড়াটিয়া। তাদের স্থায়ী ঠিকানা কক্সবাজার জেলার চকরিয়া এলাকায়।
অভিযানে অংশ নেয়া কোতয়ালী মডেল থানা পুলিশের এসআই সাইদুল হক বলেন, প্রায় একমাস আগে এই দম্পতি কাজী আনোয়ার হোসেনের বাসা ভাড়া নেয়। এরপর মিয়ানমার থেকে ইয়াবা ট্যাবলেট নিয়ে এসে বরিশাল বিভাগে পাইকারি ও খুচরা বিক্রি করতো। এমন গোপন সংবাদে অভিযান চালিয়ে ৩ হাজার ৮০০ পিস ইয়াবাসহ তাকে আটক করা হয়। অভিাযানের সময় তার স্বামী বাসায় না থাকায় আটক করা যায়নি। এ ঘটনায় মাদক আইনে দম্পতির বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্ততি চলছে বলে জানান তিনি।
সাইফ আমীন/এসএস/পিআর
সর্বশেষ - দেশজুড়ে
- ১ বরিশালে সেতুর মালামাল চুরির ঘটনায় ছাত্রদল ও যুবদল নেতা কারাগারে
- ২ ওপরওয়ালা কুষ্টিয়ায় কেউ নেই, ওপরওয়ালা এখন আমি: আমির হামজা
- ৩ পায়ুপথে বাতাস ঢুকিয়ে শ্রমিক হত্যা, পালিয়েও শেষ রক্ষা হলো না রিহাতের
- ৪ চাঁদা না পেয়ে প্রবাসীর নির্মাণাধীন ভবনের মালামাল লুট
- ৫ বরগুনায় জলদস্যু নির্মূলের দাবিতে জেলে-ট্রলার মালিকদের মানববন্ধন