বনে ফিরে গেল জোয়ারে ভেসে আসা ২ হরিণ শাবক
ফাইল ছবি
ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাব ও পূর্ণিমার জোয়ারে পানিতে ভেসে আসা সেই হরিণ শাবক দুটিকে অবমুক্ত করেছে বন বিভাগ।
সোমবার (৩১ মে) সকালে ভোলার মনপুরা উপজেলার কালকিনি (চর নিজাম) এলাকার কেওড়া বাগানে অবমুক্ত করা হয়। কালকিনি (চর নিজাম) বিট কর্মকর্তা এস এম আমির হামজা এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ‘ইয়াসের প্রভাব ও পূর্ণিমায় মেঘনার পানি বৃদ্ধি পেয়ে প্লাবিত হয় চর নিজাম এলাকার হরিণের বাসস্থান কেওড়া বাগানটি। বৃহস্পতিবার (২৭ মে) দুপুরে জোয়ারের পানিতে ভেসে আসে ৫ মাস বয়সী ও ৮ মাস বয়সী দুটি মায়া হরিণ। ওই সময় কেওড়া বাগানে আমাদের টহল তাদের দেখতে পেয়ে উদ্ধার করে অফিসে নিয়ে আসে। এরপর আমরা হরিণ দুটিকে চিকিৎসা দিয়ে সুস্থ করে তুলি।’
বিট কর্মকর্তা আরও বলেন, ‘কেওড়া বাগানে জোয়ারের পানি না কমায় এবং আবহাওয়া ভালো না থাকায় আমরা হরিণ দুটিকে অবমুক্ত করতে পারিনি। আবহাওয়া স্বাভাবিক হলে সোমবার সকালে কেওড়া বনে তাদের অবমুক্ত করি।’
জুয়েল সাহা বিকাশ/এসজে
সর্বশেষ - দেশজুড়ে
- ১ কিশোরীকে তুলে নিয়ে ধর্ষণের পর হত্যা, বিএনপি নেতাসহ গ্রেফতার ৫
- ২ কুষ্টিয়া জেলা আইনজীবী সমিতির সভাপতি শেখ সাঈদ, সম্পাদক শাতিল
- ৩ নারায়ণগঞ্জে ‘হানি ট্র্যাপ’ চক্রের পাঁচ সদস্য গ্রেফতার, ভিকটিম উদ্ধার
- ৪ ফরিদপুরে ফসলি জমি কেটে মাটি বিক্রি, জরিমানা
- ৫ প্যারোলে মুক্তি পেয়ে বাবার জানাজায় অংশ নিলেন ছাত্রলীগ নেতা