ফ্রি ফায়ার-পাবজি কেড়ে নিল আরও এক যুবকের প্রাণ
পাবনায় গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছেন আসিফ (১৮) নামের এক যুবক। ফ্রি ফায়ার, পাবজি গেম খেলার জন্য বাবার কাছে স্মার্টফোন চেয়েও না পেয়ে জিদ করে তিনি আত্মঘাতী হন।
সোমবার (৩১ মে) বিকেলে এ ঘটনা ঘটে।
নিহত আসিফ সাঁথিয়া উপজেলার খান মাহমুদপুর গ্রামের সেলন ফকিরের ছেলে।
সাঁথিয়া উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সোহেল রানা খোকন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি জানান, আসিফ তার পাশের গ্রামের বাসিন্দা। সম্প্রতি ওই যুবক ফ্রি ফায়ার ও পাবজি গেম খেলার জন্য তার বাবাকে স্মার্টফোন কিনে দিতে বলেন। কিন্তু বাবা অর্থাভাবে কিনে দিতে পারেননি। এজন্য অভিমান করে সোমবার বিকেলে তিনি তার নিজ কক্ষের আড়ার সঙ্গে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন। স্বজনরা টের পেয়ে আসিফকে দ্রুত আড়া থেকে নামিয়ে সাঁথিয়া হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ ব্যাপারে সাঁথিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শফিকুল ইসলাম জানান, সন্ধ্যায় পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
আমিন ইসলাম/এসআর
সর্বশেষ - দেশজুড়ে
- ১ ১৬ মার্চ থেকে তেল উত্তোলন বন্ধের হুঁশিয়ারি পাম্প মালিকদের
- ২ ঝালকাঠিতে খাল খননে দেড় কোটি টাকা ব্যয়েও কাটেনি জলাবদ্ধতা
- ৩ কুমিল্লায় সড়কের ৫ হাজার ইট উধাও, উদ্ধার হলো গরুর খামার-পুকুর থেকে
- ৪ দীর্ঘদিন পর দেশে ফিরে দুই সহস্রাধিক এলাকাবাসীকে নিয়ে ইফতার প্রবাসীর
- ৫ ডেঙ্গু প্রতিরোধে প্রতি শনিবার চলবে পরিচ্ছন্ন কার্যক্রম