দায়িত্বরত অবস্থায় মারা গেলেন এসআই
পটুয়াখালীর মহিপুরে দায়িত্বরত অবস্থায় হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে সাইদুর রহমান (৪৩) নামের এক পুলিশের এক উপপরিদর্শকের (এসআই) মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (১ জুন) সকাল ৯টায় মহিপুরের নিজ ভাড়া বাসায় তার মৃত্যু হয়।
মৃত সাইদুর বরিশাল সদর থানার নবগ্রাম রোড এলাকার মৃত মোখছেদুর রহমানের ছেলে।
মহিপুর থানার ওসি-তদন্ত খোন্দকার আবুল খায়ের বিষয়টি নিশ্চিত করে জানান, সোমবার (৩১ মে) সকাল থেকে থানায় ডিউটি অফিসারের দায়িত্ব পালন করছিলেন এসআই সাইদুর রহমান। মঙ্গলবার সকালে তিনি অসুস্থবোধ করলে সহকর্মীরা তাকে বাসায় নিয়ে যান। পরে বাসায় তার অবস্থার অবনতি হলে সেখান থেকে তাকে কলাপাড়া হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
কলাপাড়া সার্কেলের সহকারী পুলিশ সুপার আহমদ আলী জানান, মহিপুর থানায় জানাজা শেষে মরদেহ পটুয়াখালী পুলিশ লাইন্সে পাঠানো হবে। সেখানে তাকে গার্ড অব ওনার প্রদান করে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
এসআর/জেআইএম
সর্বশেষ - দেশজুড়ে
- ১ বরিশালে সন্ধ্যার পর শিক্ষার্থীদের আড্ডা নিষিদ্ধ, মাইকিং করে সতর্কতা
- ২ ঈদযাত্রা: আশ্বাসের মাঝেও গাজীপুরে ভোগান্তির শঙ্কা
- ৩ যশোরে অপহরণের ৯ দিন পর হাত-পা বাঁধা অবস্থায় ওষুধ ব্যবসায়ী উদ্ধার
- ৪ এনসিপির রাঙ্গামাটি জেলা আহ্বায়কের পদত্যাগের ঘোষণা
- ৫ এমপির ভাইয়ের হুমকি ‘কুষ্টিয়া জেলা এখন গফুরের হাতের মদ্যি’