মোটরে পানি তুলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল মাদরাসাশিক্ষকের
ফাইল ছবি
পটুয়াখালীর কলাপাড়া উপজেলায় মোটরে পানি তুলতে গিয়ে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে আরিফ বিল্লাহ নামে এক মাদরাসাশিক্ষক নিহত হয়েছেন।
মঙ্গলবার (১ জুন) বেলা ১১ টার দিকে উপজেলার নীলগঞ্জ ইউনিয়নে এ ঘটনা ঘটে। নিহত আরিফ বিল্লাহ ইউনিয়নের মৌলভী আবু তাহের মুন্সীর ছেলে। তিনি দক্ষিণ দৌলতপুর সালেহীয়া আলিম মাদরাসার শিক্ষক।
স্থানীয় বাসিন্দা মাওলানা মোহাম্মদ হাবিবুল্লাহ বলেন, ‘বাড়ির পুকুর থেকে মোটার দিয়ে পানি তোলার সময় বৈদ্যুতিক তারের সঙ্গে পেঁচিয়ে পড়লে তিনি আহত হন। তাকে উদ্ধার করে কলাপাড়া উপজেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত্যু ঘোষণা করেন।
নীলগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট নাসির মাহমুদ বলেন, ‘আমি ঘটনাটি সম্পর্কে জেনেছি। তার মৃত্যুতে আমরা শোকাহত।’
এসজে
সর্বশেষ - দেশজুড়ে
- ১ বরিশালে সন্ধ্যার পর শিক্ষার্থীদের আড্ডা নিষিদ্ধ, মাইকিং করে সতর্কতা
- ২ ঈদযাত্রা: আশ্বাসের মাঝেও গাজীপুরে ভোগান্তির শঙ্কা
- ৩ যশোরে অপহরণের ৯ দিন পর হাত-পা বাঁধা অবস্থায় ওষুধ ব্যবসায়ী উদ্ধার
- ৪ এনসিপির রাঙ্গামাটি জেলা আহ্বায়কের পদত্যাগের ঘোষণা
- ৫ এমপির ভাইয়ের হুমকি ‘কুষ্টিয়া জেলা এখন গফুরের হাতের মদ্যি’