প্রেমে জড়ানো চাচাতো ভাই-বোনের মরদেহ ঝুলছিল গাছে
পটুয়াখালী সদর উপজেলার মাদারবুনিয়া ইউনিয়নে প্রেমের সম্পর্কের জেরে চাচাতো ভাই-বোন গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে।
শনিবার (৫ জুন) সকালে মাদারবুনিয়া ইউনিয়নের ৪নং ওয়ার্ডের বিরাজলা গ্রামে এ ঘটনা ঘটে।
মৃতরা হলেন, একই গ্রামের মো. মজিবর রহমানের ছেলে সোহেল (১৯) ও হাবিব মিয়ার মেয়ে নাসরিন আক্তার (১৩)। সোহেল সদ্য এসএসসি পাস করেন ও নাসরিন ৮ম শ্রেণিতে পড়াশোনা করতো।
পটুয়াখালী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আক্তার মোর্শেদ বলেন, ‘নিহত দুই কিশোর-কিশোরীর মধ্যে প্রেমের সম্পর্ক ছিল। তারা দূরসম্পর্কের চাচাতো ভাই-বোন। ধারণা করা হচ্ছে, সকালে তারা গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে’।
তিনি আরও বলেন, ‘ময়নাতদন্তের জন্য তাদের মরদেহ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। আত্মহত্যার কারণ জানতে নিহতদের স্বজনদের সঙ্গে আমরা কথা বলছি’।
এসএমএম/জেআইএম
সর্বশেষ - দেশজুড়ে
- ১ এমপির ভাইয়ের হুমকি ‘কুষ্টিয়া জেলা এখন গফুরের হাতের মদ্যি’
- ২ প্রস্তুত মৌলভীবাজারের পর্যটনকেন্দ্র, হোটেল-রিসোর্টে আগাম বুকিংয়ে ভাটা
- ৩ বাড়ি নির্মাণ করায় চাঁদা দাবি, না পেয়ে যুবককে কুপিয়ে জখম
- ৪ বালুর ঘাট দখলকে কেন্দ্র করে বিএনপির দু’পক্ষের সংঘর্ষ, আহত ৫
- ৫ গাজীপুরে ট্রান্সফরমার বিস্ফোরিত হয়ে অগ্নিদগ্ধ ৩