চাঁপাইনবাবগঞ্জে৮ দফা দাবিতে দলিত জনগোষ্ঠীর মানববন্ধন
দলিত জনগোষ্ঠীর আটদফা দাবিতে শনিবার সকালে চাঁপাইনবাবগঞ্জ প্রেসক্লাবের সামনে মানববন্ধন ও সমাবেশ হয়েছে। বাংলাদেশ দলিত ও বঞ্চিত জনগোষ্ঠী অধিকার আন্দোলনের ব্যানারে সকাল ১০টার দিকে এ মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে বক্তারা আইন কমিশন সুপারিশকৃত বৈষম্য বিলোপ আইন-২০১৪ প্রণয়ন, দেশের সকল জেলার দলিত জনগোষ্ঠীকে সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় আনা, সকল মহানগরী ও পৌরসভাসমূহে দলিত জনগোষ্ঠীর আবাসন সমস্যা সমাধানে বিশেষ পরিকল্পনা গ্রহণসহ আটদফা দাবি বাস্তবায়নের জন্য সরকারের প্রতি আহ্বান জানান।
সমাবেশে বক্তব্য রাখেন, বাংলাদেশ দলিত ও বঞ্চিত জনগোষ্ঠী অধিকার আন্দোলন চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার সভাপতি ব্রক্ষ্মনাথ ঠাকুর, সাধারণ সম্পাদক অবনী দাস, আদিবাসী নেত্রী সেলিনা মারডি, ইসোকা রবী দাস, ইসলাইল হক সেন্টু প্রমুখ।
মোহা. আব্দুলাহ/এমজেড/এমএস
সর্বশেষ - দেশজুড়ে
- ১ প্রবাসীদের নিরাপত্তা নিশ্চিতে সরকার সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে
- ২ জামায়াত-বিএনপির সংঘর্ষে আহত কৃষকদল নেতার মৃত্যু, পরিস্থিতি থমথমে
- ৩ ডিজেল সংকটে সেচ পাচ্ছেন না হাওরের চাষিরা, বোরো ফলন নিয়ে শঙ্কা
- ৪ মাদকের ব্যাপারে কোনো আপস করা হবে না: প্রতিমন্ত্রী রাজিব
- ৫ কম শিক্ষিতদের শিক্ষাপ্রতিষ্ঠান পরিচালনা কমিটিতে রাখার সুযোগ নেই