মায়ের সামনে ট্রাকচাপায় প্রাণ গেল শিশুর
ফাইল ছবি
নেত্রকোনার শ্যামগঞ্জ-বিরিশিরি আঞ্চলিক মহাসড়কে ট্রাকের চাপায় রাব্বি (৭) নামে এক শিশু নিহত হয়েছে।
বুধবার (৯ জুন) বিকেলে এ দুর্ঘটনা ঘটে। নেত্রকোনার দুর্গাপুর উপজেলায় গোপালপুর গ্রামের মো. কামাল মিয়ার ছেলে রাব্বি।
এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, মায়ের সঙ্গে মামার বাড়ি থেকে নিজ বাড়িতে ফিরছিল রাব্বি। বুধবার বিকেল সাড়ে চারটার দিকে পূর্বধলা উপজেলার লাল মিয়ার বাজারের একশ গজ দক্ষিণে রাস্তা পারাপারের সময়, বিরিশিরি থেকে ময়মনসিংহগামী বালুভর্তি একটি ট্রাক মায়ের সামনে তাকে চাপা দেয়। এতের রাব্বির পা থেতলে যায়।
মায়ের চিৎকারে স্থানীয়রা ছুটে এসে তাকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে শ্যামগঞ্জ নামক স্থানে তার মৃত্যু হয়। স্থানীয়রা ঘাতক ট্রাকটিকে আটক করে পুলিশে সোপর্দ করেছে।
নেত্রকোনার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোরশেদা খাতুন বলেন, ট্রাকটি আটক আছে। পরিবারের অভিযোগের প্রেক্ষিতে পরবর্তী আইনি পদক্ষেপ নেয়া হবে।
এইচ এম কামাল/এমএসএইচ
সর্বশেষ - দেশজুড়ে
- ১ পরিত্যক্ত আ’লীগ কার্যালয়ে হঠাৎ বেজে উঠলো ৭ মার্চের ভাষণ
- ২ টাঙ্গাইলে নদীর পাড় থেকে নারীর মরদেহ উদ্ধার, পরিবারের দাবি হত্যা
- ৩ অপরাধীদের কোনোভাবেই ছাড় দেওয়া হবে না: প্রবাসীকল্যাণমন্ত্রী
- ৪ হঠাৎ হাসপাতালে গিয়ে ১৬ ডাক্তারের মধ্যে ৮ জনকে পেলেন স্বাস্থ্যমন্ত্রী
- ৫ সুনামগঞ্জে মেছোবাঘ ধরে শিকল বন্দি করলো স্থানীয়রা