মানিকগঞ্জে ৪ প্রার্থীর মনোনয়ন বাতিল
মানিকগঞ্জ পৌরসভা নির্বাচনে চার কাউন্সিলর প্রার্থীর মনোনয়ন বাতিল করা হয়েছে। শনিবার সাধারণ কাউন্সিলর পদে ৭৩ প্রার্থীর মধ্যে যাচাই-বাছাই শেষে তাদের মনোনয়ন বাতিল করা হয়।
বাতিলকৃতরা হলো, ৫নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী জেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক আব্দুর রাজ্জাক রাজা, ৭নং ওয়ার্ডে কাউন্সিলর প্রার্থী ইলিয়াস হোসেন, ৮নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী আনন্দ মোহন বালু ও মো. আরশেদ আলী।
জেলা রিটানিং অফিসার গাজী মো. আসাদুজ্জামান কবির জানান, ঋণ খেলাপি, আয়করসহ কাগজপত্র ত্রুটি থাকায় চারজনের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।
বি.এম খোরশেদ/এআরএ/আরআইপি
সর্বশেষ - দেশজুড়ে
- ১ জামায়াত-বিএনপির সংঘর্ষে আহত কৃষকদল নেতার মৃত্যু, পরিস্থিতি থমথমে
- ২ ডিজেল সংকটে সেচ পাচ্ছেন না হাওরের চাষিরা, বোরো ফলন নিয়ে শঙ্কা
- ৩ মাদকের ব্যাপারে কোনো আপস করা হবে না: প্রতিমন্ত্রী রাজিব
- ৪ কম শিক্ষিতদের শিক্ষাপ্রতিষ্ঠান পরিচালনা কমিটিতে রাখার সুযোগ নেই
- ৫ চুয়াডাঙ্গায় হাত বাঁধা অবস্থায় নারীর রক্তাক্ত মরদেহ উদ্ধার