রংপুরে ৮ কাউন্সিলর প্রার্থীর মনোনয়নপত্র বাতিল
রংপুরের বদরগঞ্জ পৌরসভা নির্বাচনে আট কাউন্সিলর প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। শনিবার যাচাই-বাচাই শেষে তাদের মনোনায়নপত্র বাতিল করা হয়।
বাতিলকৃতরা হলো, ১নং ওয়ার্ডের একরামুল হক, ২নং ওয়ার্ডের বাবলু মোহন্ত, ৩নং ওয়ার্ডের আখতারুজ্জামান বাবু, ৪নং ওয়ার্ডের নীল কান্ত, ৫নং ওয়ার্ডের মিজানুর রহমান, রফিকুল ইসলাম ও খোকন মিয়া এবং ৭নং ওয়ার্ডের রুহুল আমিন।
জেলা নির্বাচন কর্মকর্তা জিএম সাহাতাব উদ্দিন মনোনয়নপত্র বাতিলের বিষয়টি জাগো নিউজকে নিশ্চিত করেছেন।
বদরগঞ্জ পৌরসভার ৯টি ওয়ার্ডে মোট ভোটার ১৭ হাজার ৪৮১ জন। এর মধ্যে পুরুষ ভোটার আট হাজার ৭০৪ জন ও মহিলা ভোটার ৮ হাজার ৭৭৭ জন।
জেলায় তিনটি পৌরসভা থাকলেও মামলা সংক্রান্ত জটিলতার কারণে পীরগঞ্জ এবং মেয়াদ পূর্তি না হওয়ায় কাউনিয়ার হারাগাছ পৌরসভার নির্বাচন হচ্ছে না। নির্বাচন কমিশন ঘোষিত সময়সীমা অনুযায়ী ৩০ ডিসেম্বরে শুধু বদরগঞ্জ পৌরসভার নির্বাচন অনুষ্ঠিত হবে।
জিতু কবীর/এআরএ/আরআইপি
সর্বশেষ - দেশজুড়ে
- ১ বরিশালে সেতুর মালামাল চুরির ঘটনায় ছাত্রদল ও যুবদল নেতা কারাগারে
- ২ কুষ্টিয়ায় এত ক্ষমতা নিয়ে কে চলে আমি দেখবো: আমির হামজা
- ৩ পায়ুপথে বাতাস ঢুকিয়ে শ্রমিক হত্যা, পালিয়েও শেষ রক্ষা হলো না রিহাতের
- ৪ চাঁদা না পেয়ে প্রবাসীর নির্মাণাধীন ভবনের মালামাল লুট
- ৫ বরগুনায় জলদস্যু নির্মূলের দাবিতে জেলে-ট্রলার মালিকদের মানববন্ধন