শায়েস্তাগঞ্জে তিন প্রতিষ্ঠানকে লাখ টাকা জরিমানা
হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে তিন ব্যবসাপ্রতিষ্ঠানকে এক লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
বুধবার (১৬ জুন) দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মিনহাজুল ইসলাম ও ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর হবিগঞ্জের সহকারী পরিচালক দেবানন্দ সিনহা পৌর এলাকার বিভিন্ন হাটবাজারে এ অভিযান পরিচালনা করেন।

এসময় লাইসেন্স না থাকা ও অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যসামগ্রী তৈরি করার অপরাধে সাবাসপুরের রিফাত বেকারিকে ৩০ হাজার টাকা, লাইসেন্স না থাকা ও অস্বাস্থ্যকর পরিবেশের জন্য একই এলাকার কালাম চানাচুর ফ্যাক্টরিকে ৩০ হাজার টাকা এবং বিস্ফোরক অধিদফতর ও ফায়ার সার্ভিসের লাইসেন্স না থাকায় পুরানবাজারের গ্যাস সিলিন্ডার বিক্রেতা ফরহাদ স্টোরকে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়।
শায়েস্তাগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মিনহাজুল ইসলাম বিষয়টির সত্যতা নিশ্চিত করে বলেন, ভোক্তা অধিকার আইন লঙ্ঘন করায় অভিযান পরিচালনা করে জরিমানা আদায় করা হয়েছে। এ অভিযান অব্যাহত থাকবে।
কামরুজ্জামান আল রিয়াদ/এসআর/জিকেএস
সর্বশেষ - দেশজুড়ে
- ১ রূপপুর প্রকল্প দেশের ক্রমবর্ধমান বিদ্যুৎ চাহিদা পূরণে ভূমিকা রাখবে
- ২ ভবদহ জলাবদ্ধতা নিরসনে সর্বোচ্চ গুরুত্ব দিতে চাই: এমপি গোলাম রসুল
- ৩ দুই লিটার নয়, ২০০ টাকায় বিক্রি হচ্ছে পেট্রোল
- ৪ ১৬ মার্চ দিনাজপুর থেকে খাল খনন কর্মসূচি উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী
- ৫ উৎপাদন খরচের চেয়ে কমছে ডিমের দাম, রাজশাহীতে বন্ধ হচ্ছে ছোট খামার