গায়েহলুদের দিনে বিদ্যুৎস্পৃষ্টে বরের মৃত্যু
ফাইল ছবি
হবিগঞ্জের মাধবপুরে গায়েহলুদের দিনে সাউন্ডবক্সে বিদ্যুতের লাইন দিতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে বর মারা গেছেন। বিয়েবাড়িতে এখন আনন্দের বদলে চলছে শোকের মাতম।
বৃহস্পতিবার (১৭ জুন) দুপুরে উপজেলার মনতলা বাজারে এ ঘটনা ঘটে।
নিহত যুবকের নাম সজল মিয়া। তিনি মনতলা রেলওয়ে স্টেশন খোলা বাজারের ব্যবসায়ী বোরহানপুর গ্রামের কুদ্দুস ভান্ডারীর ছেলে।
বহরা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আরিফুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি জানান, একই ইউনিয়নের সুন্দাদিল গ্রামের আছদ আলীর মেয়ের সঙ্গে সজলের শুক্রবার (১৮ জুন) বিয়ের দিন ধার্য ছিল। বিয়ের সব প্রস্তুতি শেষ। বৃহস্পতিবার গায়েহলুদের দিনে বাড়িতে আনন্দ-ফুর্তি চলছিল। বিয়ের গান উচ্চস্বরে বাজানোর জন্য আনা হয় সাউন্ড বক্স। বর নিজেই এতে বিদ্যুতিক লাইন দিতে যান। এসময় তিনি বিদ্যুতায়িত হন। পরে উদ্ধার করে স্বজনরা তাকে মাধবপুর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
মাধবপুর থানার ওসি (তদন্ত) আমিনুল ইসলাম বলেন, এটি অত্যন্ত হৃদয়বিদারক একটি ঘটনা। শুনেছি বিদ্যুৎ চলে গিয়েছিল। পরে তিনি সাউন্ড বক্সে বিদ্যুৎ সংযোগ দিতে গেলে বিদ্যুতায়িত হন। খবর পেয়ে পুলিশ সেখানে গিয়েছে। এ ব্যাপারে একটি অপমৃত্যু (ইউডি) মামলা হতে পারে।
সৈয়দ এখলাছুর রহমান খোকন/এসআর/জিকেএস
সর্বশেষ - দেশজুড়ে
- ১ রূপপুর প্রকল্প দেশের ক্রমবর্ধমান বিদ্যুৎ চাহিদা পূরণে ভূমিকা রাখবে
- ২ ভবদহ জলাবদ্ধতা নিরসনে সর্বোচ্চ গুরুত্ব দিতে চাই: এমপি গোলাম রসুল
- ৩ দুই লিটার নয়, ২০০ টাকায় বিক্রি হচ্ছে পেট্রোল
- ৪ ১৬ মার্চ দিনাজপুর থেকে খাল খনন কর্মসূচি উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী
- ৫ উৎপাদন খরচের চেয়ে কমছে ডিমের দাম, রাজশাহীতে বন্ধ হচ্ছে ছোট খামার