জেলি মিশ্রিত চিংড়ি বিক্রির দায়ে ব্যবসায়ীর জরিমানা
হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে জেলি মিশ্রিত চিংড়ি বিক্রির অপরাধে এক ব্যবসায়ীকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
বুধবার(২৩ জুন) দুপুরে উপজেলার দাউদনগর বাজারে অভিযান চালিয়ে এ আদেশ দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মিনহাজুল ইসলাম।
আদালত সূত্র জানায়, চিংড়ি মাছে জেলি মিশ্রণের অভিযোগে বাজারে অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত। এসময় মামুন মিয়া নামের এক মাছ ব্যবসায়ীকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে তিন হাজার টাকা জরিমানা করা হয়।
এ সময় উপজেলা মৎস্য কর্মকর্তা কনিক চন্দ্র শর্মাসহ পুলিশের একটি দল উপস্থিত ছিলেন।
কামরুজ্জামান আল রিয়াদ/আরএইচ/এএসএম
সর্বশেষ - দেশজুড়ে
- ১ রূপপুর প্রকল্প দেশের ক্রমবর্ধমান বিদ্যুৎ চাহিদা পূরণে ভূমিকা রাখবে
- ২ ভবদহ জলাবদ্ধতা নিরসনে সর্বোচ্চ গুরুত্ব দিতে চাই: এমপি গোলাম রসুল
- ৩ দুই লিটার নয়, ২০০ টাকায় বিক্রি হচ্ছে পেট্রোল
- ৪ ১৬ মার্চ দিনাজপুর থেকে খাল খনন কর্মসূচি উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী
- ৫ উৎপাদন খরচের চেয়ে কমছে ডিমের দাম, রাজশাহীতে বন্ধ হচ্ছে ছোট খামার