ব্রাহ্মণবাড়িয়ায় পুলিশের অভিযানে ৫ ছিনতাইকারী আটক
ব্রাহ্মণবাড়িয়া শহরের বিভিন্ন স্থান থেকে দেশীয় অস্ত্রসহ ৫ ছিনতাইকারীকে আটক করেছে সদর মডেল থানা পুলিশ। পুলিশেরর দাবি, আটকরা সবাই চিহ্নিত অপরাধী।
শুক্রবার ভোর থেকে সকাল ৮টা পর্যন্ত জেলা শহরের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এ সময় দুইটি ছুরি, ৩টি রাম দা, দুইটি রড ও একটি পাইপ উদ্ধার করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমরানুল ইসলাম।
আটকরা হলেন- জেলা শহরের কাউতলীর আবুল হোসেনের ছেলে রাজিব মিয়া (২৫), পূর্ব মেড্ডা সবুজবাগের কোরবান আলীর ছেলে সোহেল ডিপজল (২৩), সুহিলপুরের মীর হাটির ফজল মিয়ার ছেলে সোলেমান (২৩), কাউতলীর মৃত রেনু মিয়ার ছেলে মনির হোসেন ওরফে মাইনুদ্দিন (২১) ও সুহিলপুরের তেলীপাড়ার মৃত মালেক মিয়ার ছেলে সেলিম (২৫)।
সদর মডেল থানার পরিদর্শক (তদন্ত) কাজী মাসুদ ইবনে আনোয়ার জানান, ‘মানুষের জানমাল নিরাপত্তায় সদর মডেল থানা পুলিশ অভিযান চালিয়ে চিহ্নিত অপরাধীদের আটক করেছে। এই অভিযান অব্যাহত থাকবে।’
আবুল হাসনাত মো. রাফি/জেএইচ/এএসএম
সর্বশেষ - দেশজুড়ে
- ১ ঠাকুরগাঁওয়ে পরীক্ষার কাগজ ছিনিয়ে নেওয়ার অভিযোগ বিএনপির নেতার বিরুদ্ধে
- ২ মাগুরায় মাথায় গাছের ডাল পড়ে মোটরসাইকেল আরোহী নিহত
- ৩ খুলনা বিভাগের ২৫টি আসন হাইজ্যাক করা হয়েছে: বিএনপি নেতা হাবিব
- ৪ প্রবাসীদের নিরাপত্তা নিশ্চিতে সরকার সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে
- ৫ জামায়াত-বিএনপির সংঘর্ষে আহত কৃষকদল নেতার মৃত্যু, পরিস্থিতি থমথমে