ব্রাহ্মণবাড়িয়ায় পুকুরে ডুবে শিশুর মৃত্যু
ফাইল ছবি
ব্রাহ্মণবাড়িয়ায় পুকুরে ডুবে সামিউল নামের আড়াই বছরের এক শিশুর মৃত্যু হয়েছে।
শনিবার (২৬ জুন) দুপুর আড়াইটার দিকে সদর উপজেলার সুলতানপুর ইউনিয়নের মহিউদ্দিননগর গ্রামে এ ঘটনা ঘটে। শিশু সামিউল ওই এলাকার প্রবাসী আলমগীর মিয়ার ছেলে।
পরিবার জানায়, দুপুরে সামিউল বাড়ির উঠানে খেলাধুলা করছিল। এসময় তার মা হালিমা বেগম রান্না করছিলেন। এক সময় পরিবারের সদস্যরা দেখেন উঠানে সামিউল নেই। পরে অনেক খোঁজাখুঁজির পর বাড়ির পাশে পুকুরে সামিউলের নিথর দেহ পড়ে থাকতে দেখে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে নেয়া হয়। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক সৈয়দ আরিফুল ইসলাম জানান, হাসপাতালে নেয়ার আগেই শিশুটি মারা গেছে।
আবুল হাসনাত মো. রাফি/এএইচ/জিকেএস
সর্বশেষ - দেশজুড়ে
- ১ ঠাকুরগাঁওয়ে পরীক্ষার কাগজ ছিনিয়ে নেওয়ার অভিযোগ বিএনপির নেতার বিরুদ্ধে
- ২ মাগুরায় মাথায় গাছের ডাল পড়ে মোটরসাইকেল আরোহী নিহত
- ৩ খুলনা বিভাগের ২৫টি আসন হাইজ্যাক করা হয়েছে: বিএনপি নেতা হাবিব
- ৪ প্রবাসীদের নিরাপত্তা নিশ্চিতে সরকার সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে
- ৫ জামায়াত-বিএনপির সংঘর্ষে আহত কৃষকদল নেতার মৃত্যু, পরিস্থিতি থমথমে