মোটরসাইকেলের ট্যাংকিতে মিলল ৮ কেজি গাঁজা
কুড়িগ্রামের ফুলবাড়ীতে মোটরসাইকেলের ট্যাংকিতে রাখা আট কেজি গাঁজাসহ দুই কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার (২৬ জুন) উপজেলার খড়িবাড়ি-পাখিরহাট সড়ক থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতাররা হলেন- উপজেলার নাওডাঙ্গা ইউনিয়নের মধ্য বালাটারি গ্রামের আবু বক্করের ছেলে জাহাঙ্গীর আলম (৩২) ও পূর্ব কুরুষা-ফেরুষা গ্রামের হযরত আলীর ছেলে সাইদুল ইসলাম (২৮)।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ওই রাস্তায় অভিযান চালায় পুলিশ। এসময় মাদক চোরাকারবারি জাহাঙ্গীর ও সাইদুলের মোটরসাইকেল তল্লাশি চালিয়ে ট্যাংকির ভেতর থেকে আট কেজি গাঁজা উদ্ধারসহ তাদের গ্রেফতার করা হয়। গাঁজা পরিবহনের কাজে ব্যবহৃত দুটি মোটরসাইকেল জব্দ করা হয়।
ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাজীব কুমার রায় বলেন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে তাদের কারাগারে পাঠানো হয়েছে।
মাসুদ রানা/আরএইচ/এমকেএইচ
সর্বশেষ - দেশজুড়ে
- ১ ময়লায় জীবন পুড়লেও পড়ে আছে ৩ কোটি টাকার বর্জ্য ব্যবস্থাপনা প্ল্যান্ট
- ২ সার্ভারে পেমেন্ট দেখালেও অ্যাকাউন্টে যাচ্ছে না মাতৃত্বকালীন সহায়তা
- ৩ রাসিকের হোল্ডিং বাড়লেও কর আদায় তলানিতে
- ৪ কলেজছাত্র শাওন নিহতের ঘটনায় কিশোর গ্যাংয়ের আরও ৫ সদস্য গ্রেফতার
- ৫ পেঁয়াজ ক্ষেতে দুর্বৃত্তের হানা, মাঠে গিয়ে এমপি হারুনের হুঁশিয়ারি