গাজীপুরে ঝুটের গুদামে আগুন, নিয়ন্ত্রণে ৪ ইউনিট
গাজীপুর সিটি করপোরেশনের কোনাবাড়ী থানাধীন আমবাগ এলাকায় ঝুট গুদামে আগুনের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট কাজ করছে।
রোববার (২৭ জুন) সকালে এ আগুনের সূত্রপাত হয়।
গাজীপুর ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মো. আবদুল হামিদ মিয়া জানান, আমবাগ মিতালী ক্লাব এলাকায় কয়েকটি ঝুট গুদামে আগুন লাগে। এ সময় এলাকাবাসী আগুন নেভানোর চেষ্টা করে এবং ফায়ার সার্ভিসে খবর দেয়। খবর পেয়ে ডিবিএল ও জয়দেবপুর ফায়ার সার্ভিসের চারটি ইউনিট কর্মীরা ঘটনাস্থলে পৌঁছায়। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নেভানোর চেষ্টা করছে।
তিনি আরও জানান, তাৎক্ষণিক আগুনের সূত্রপাত ও ক্ষতির পরিমাণ জানা যায়নি। এছাড়া কয়টি ঝুট গুদামে আগুন লেগেছে তাও নিশ্চিত হওয়া যায়নি। দ্রুত আগুন ছড়িয়ে পড়ায় নিয়ন্ত্রণ করতে সময় লাগছে।
মো. আমিনুল ইসলাম/এসজে/জিকেএস
সর্বশেষ - দেশজুড়ে
- ১ এক ঘণ্টা পর দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল শুরু, বন্ধ লঞ্চ
- ২ ট্রেন চলাচল সচল হতে আরও ৮-১০ ঘণ্টা সময় লাগতে পারে
- ৩ ঝিনাইদহে ডিবি পরিচয়ে প্রতারণার অভিযোগ আটক ২
- ৪ বিগত সময়ে অব্যবস্থাপনার কারণে মানুষ যানজটে পড়েছে: প্রতিমন্ত্রী টুকু
- ৫ গণপরিবহন সংকট, বাসের ছাদ-ট্রাক-পিকআপে করে বাড়ি যাচ্ছে মানুষ