‘লকডাউন বাস্তবায়নে প্রস্তুত ৬১ লাখ আনসার’
লকডাউন নিশ্চিতে প্রশাসনের সঙ্গে মাঠে কাজ করতে ৬১ লাখ আনসার সদস্য প্রস্তুত রয়েছেন বলে জানিয়েছেন আনসার ও ভিডিপির মহাপরিচালক মেজর জেনারেল মিজানুর রহমান শামীম।
রোববার (২৭ জুন) বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে ‘বৃক্ষরোপণ কর্মসূচি-২০২১’ এর উদ্বোধন শেষে মহাপরিচালক এসব কথা বলেন।

এর আগে সকালে বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল মিজানুর রহমান শামীম গাজীপুরের সফিপুরে আনসার-ভিডিপি অ্যাকাডেমিতে স্বাস্থ্যবিধি মেনে গাছের চারারোপণের মাধ্যমে এ কর্মসূচির উদ্বোধন করেন।
এছাড়া এ উপলক্ষে এক বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করা হয়। শোভাযাত্রাটি অ্যাকাডেমির প্যারেড গ্রাউন্ড চত্বর প্রদক্ষিণ করে। এতে বাহিনীর সর্বস্তরের সদস্যরা অংশ নেন।

এ সময় বাহিনীর অতিরিক্ত মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল খোন্দকার ফরিদ হাসান, কমান্ড্যান্ট মো. মাহবুব উল ইসলাম, উপ-মহাপরিচালক (প্রশাসন) কর্ণেল মোহাম্মদ রফিকুল হাসান, উপ-মহাপরিচালক (অপারেশনস) মো. সামছুল আলমসহ সদর দফতর ও অ্যাকাডেমির সকল স্তরের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
আমিনুল ইসলাম/এসএমএম/এমকেএইচ
সর্বশেষ - দেশজুড়ে
- ১ এক ঘণ্টা পর দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল শুরু, বন্ধ লঞ্চ
- ২ ট্রেন চলাচল সচল হতে আরও ৮-১০ ঘণ্টা সময় লাগতে পারে
- ৩ ঝিনাইদহে ডিবি পরিচয়ে প্রতারণার অভিযোগ আটক ২
- ৪ বিগত সময়ে অব্যবস্থাপনার কারণে মানুষ যানজটে পড়েছে: প্রতিমন্ত্রী টুকু
- ৫ গণপরিবহন সংকট, বাসের ছাদ-ট্রাক-পিকআপে করে বাড়ি যাচ্ছে মানুষ