আখাউড়ায় ভারতফেরত আরও ১১ জনের করোনা শনাক্ত
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে ভারতফেরত সাত নারীসহ আরও ১১ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এনিয়ে এ স্থলবন্দর দিয়ে ভারতফেরত ৭০ জন যাত্রীর শরীরে করোনা শনাক্ত হলো।
রোববার (২৭ জুন) রাতে ব্রাহ্মণবাড়িয়ার সিভিল সার্জন ডা. একরাম উল্লাহ বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, ভারতে আটকে থাকা বাংলাদেশি নাগরিকরা বিশেষ ব্যবস্থায় আখাউড়া স্থলবন্দর দিয়ে দেশে ফিরছেন। এই পর্যন্ত স্থলবন্দর দিয়ে এক হাজার ৯৮৫ জন দেশে ফিরছেন। তাদের প্রত্যেককে ১৪ দিনের কোয়ারেন্টাইনে থাকতে হচ্ছে। ইতোমধ্যেই ভারতফেরত সবার করোনার নমুনা সংগ্রহ করা হয়েছে। এরমধ্যে মোট ৭০ জনের নমুনায় করোনাভাইরাস শনাক্ত হয়েছে। পাশাপাশি এরমধ্য থেকে ২৭ জন সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন।
আবুল হাসনাত মো. রাফি/এসআর/এমএস
সর্বশেষ - দেশজুড়ে
- ১ ঠাকুরগাঁওয়ে পরীক্ষার কাগজ ছিনিয়ে নেওয়ার অভিযোগ বিএনপির নেতার বিরুদ্ধে
- ২ মাগুরায় মাথায় গাছের ডাল পড়ে মোটরসাইকেল আরোহী নিহত
- ৩ খুলনা বিভাগের ২৫টি আসন হাইজ্যাক করা হয়েছে: বিএনপি নেতা হাবিব
- ৪ প্রবাসীদের নিরাপত্তা নিশ্চিতে সরকার সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে
- ৫ জামায়াত-বিএনপির সংঘর্ষে আহত কৃষকদল নেতার মৃত্যু, পরিস্থিতি থমথমে