চাঁপাইনবাবগঞ্জে পানিতে ডুবে দুই ভাইয়ের মৃত্যু
প্রতীকী ছবি
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে পুকুরের পানিতে ডুবে আব্দুর রহমান (৩) ও আব্দুল্লাহ (৩) নামে জমজ শিশুর মৃত্যু হয়েছে।
রোববার (২৭ জুন) দুপুরে উপজেলার গুচ্ছ গ্রামে এ ঘটনা ঘটে। মারা যাওয়া দুই ভাই ওই গ্রামের সহিদুল ইসলামের ছেলে।
স্থানীয়রা জানায়, দুপুরে বাড়ির সামনে খেলা করছিল আব্দুর রহমান ও আব্দুল্লাহ। এক পর্যায়ে তাদের দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন স্বজনরা। পরে বাড়ির পাশের পুকুরে ভেসে উঠলে তাদের উদ্ধার করে গোমস্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
গোমস্তাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান (ইউপি) চেয়ারম্যান জামাল উদ্দিন বলেন, কোনো অভিযোগ না থাকায় মরদেহ দাফন করা হয়েছে।
সোহান মাহমুদ/আরএইচ/জিকেএস
সর্বশেষ - দেশজুড়ে
- ১ তারাবির নামাজ চলাকালে মাদরাসায় আগুন, বেঁচে গেলো শতাধিক শিক্ষার্থী
- ২ চাল আত্মসাতের অভিযোগ তুলে ইউপি চেয়ারম্যানকে মারধর বিএনপি নেতাকর্মীদের
- ৩ খুলনায় মাদক নিরাময় কেন্দ্রে নারীকে ধর্ষণের অভিযোগ
- ৪ নারায়ণগঞ্জে পুলিশের অস্ত্র ছিনতাইয়ের ঘটনায় আটক ৪
- ৫ চুয়াডাঙ্গায় কবরস্থানের রাস্তা নির্মাণ নিয়ে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৬