কালীগঞ্জে সীমানা বিরোধের জেরে প্রাণ গেল বৃদ্ধের
লালমনিরহাটের কালীগঞ্জে জমির সীমানা বিরোধ নিয়ে সংঘর্ষে নিজাম উদ্দিন টেরা (৮০) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন।
রোববার (২৭ জুন) সন্ধ্যায় উপজেলার কাকিনা ইউনিয়নের উত্তর গোপালরায়ের বিধায়মাল্লী এলাকায় এ ঘটনা ঘটে। তিনি ওই এলাকার মৃত নেসাব উদ্দিনের ছেলে।
এ ঘটনায় জড়িত সন্দেহে এলাহী বখস, তার স্ত্রী মর্জিনা বেগম ও মোরছালীনকে (২০) আটক করেছে পুলিশ।
পুলিশ ও স্থানীয়রা জানান, ওই গ্রামের নিজাম উদ্দিনের সঙ্গে প্রতিবেশী এলাহী বখসের (৬০) জমির সীমানা বিরোধ দ্বন্দ্ব চলছিল । রোববার বিকেলে উভয়ের মধ্যে হাতাহাতির পর সংঘর্ষ হয়। এতে বৃদ্ধ নিজাম উদ্দিন বুকে ও মাথায় আঘাত পেয়ে গুরুতর আহত হন। এরপর সন্ধ্যায় তিনি বাড়িতে মারা যান। খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে।
কালীগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরজু মো. সাজ্জাত হোসেন বলেন, মরদেহ উদ্ধার করে লালমনিরহাট সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়।
রবিউল হাসান/আরএইচ/এমকেএইচ
সর্বশেষ - দেশজুড়ে
- ১ কিশোরীকে তুলে নিয়ে ধর্ষণের পর হত্যা, বিএনপি নেতাসহ গ্রেফতার ৫
- ২ কুষ্টিয়া জেলা আইনজীবী সমিতির সভাপতি শেখ সাঈদ, সম্পাদক শাতিল
- ৩ নারায়ণগঞ্জে ‘হানি ট্র্যাপ’ চক্রের পাঁচ সদস্য গ্রেফতার, ভিকটিম উদ্ধার
- ৪ ফরিদপুরে ফসলি জমি কেটে মাটি বিক্রি, জরিমানা
- ৫ প্যারোলে মুক্তি পেয়ে বাবার জানাজায় অংশ নিলেন ছাত্রলীগ নেতা