পাটুরিয়া-দৌলতদিয়া রুটে ফেরি চলাচল শুরু
ফাইল ছবি
৫ ঘণ্টা বন্ধ থাকার পর পাটুরিয়া-দৌলতদিয়া নৌ-রুটে ফেরি চলাচল শুরু হয়েছে। এর আগে সোমবার রাত ৩টা থেকে ঘন কুয়াশার কারণে এ রুটে ফেরি, লঞ্চসহ সকল প্রকার নৌযান চলাচল বন্ধ থাকে।
বিআইব্লিউটিসির ব্যবস্থাপক মো. জিল্লুর রহমান বলেন, সোমবার সন্ধ্যার পর থেকেই নদীতে কুয়াশা পড়তে শুরু করে। এক পর্যায়ে এর তীব্রতা বেড়ে গেলে ফেরি চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায়। রাত ৩টা থেকে ফেরিসহ সকল নৌযান চলাচল বন্ধ থাকে। তবে কুয়াশা কেটে গেলেই ফেরি চলাচল পুনরায় শুরু হবে বলে তিনি জানান।
এদিকে, ফেরি চলাচল বন্ধ থাকায় পাটুরিয়া-দৌলতদিয়া উভয় ঘাটে ৫ শতাধিক যানবাহন পারাপারের অপেক্ষায় আটকা পড়ে। এতে এসব যানবাহনের যাত্রীদের শীত ও কুয়াশার মধ্যে চরম দুর্ভোগ পোহাতে হয়।
বি.এম খোরশেদ/রুবেলুর রহমান/এসএস/এমএস
সর্বশেষ - দেশজুড়ে
- ১ জামায়াত-বিএনপির সংঘর্ষে আহত কৃষকদল নেতার মৃত্যু, পরিস্থিতি থমথমে
- ২ ডিজেল সংকটে সেচ পাচ্ছেন না হাওরের চাষিরা, বোরো ফলন নিয়ে শঙ্কা
- ৩ মাদকের ব্যাপারে কোনো আপস করা হবে না: প্রতিমন্ত্রী রাজিব
- ৪ কম শিক্ষিতদের শিক্ষাপ্রতিষ্ঠান পরিচালনা কমিটিতে রাখার সুযোগ নেই
- ৫ চুয়াডাঙ্গায় হাত বাঁধা অবস্থায় নারীর রক্তাক্ত মরদেহ উদ্ধার