চাঁপাইনবাবগঞ্জে করোনায় আরও ৬ জনের মৃত্যু
ফাইল ছবি
গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে চাঁপাইনবাবগঞ্জে আরও ছয়জনের মৃত্যু হয়েছে। এদের একজন সদর হাসপাতালে ও পাঁচজন রামেক হাসপাতালের করোনা ইউনিটে মারা যান।
সোমবার (২৮ জুন) দুপুর সাড়ে ১২টায় সিভিল সার্জন ডা. জাহিদ নজরুল চৌধুরী এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, আরটিপিসিআর ল্যাবে ৭৭ জনের নমুনা পরীক্ষায় ১৪ জন, র্যাপিড অ্যান্টিজেন টেস্টে ৪০২ জনের নমুনা পরীক্ষায় ২৯ জন ও জিন টেস্টে ৩ জনের নমুনায় একজন করোনা পজিটিভ হন। আক্রান্ত ব্যক্তিদের উপসর্গ না থাকায় বাড়িতে কোয়ারেন্টাইনের মাধ্যমে চিকিৎসা শুরু হয়েছে।
জেলায় এ পর্যন্ত ৪ হাজার ৮ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। এরমধ্যে সুস্থ হয়েছেন ২ হাজার ৮৮৩ জন। মারা গেছেন ১৩৮ জন।
সোহান মাহমুদ/আরএইচ/এমকেএইচ
সর্বশেষ - দেশজুড়ে
- ১ তারাবির নামাজ চলাকালে মাদরাসায় আগুন, বেঁচে গেলো শতাধিক শিক্ষার্থী
- ২ চাল আত্মসাতের অভিযোগ তুলে ইউপি চেয়ারম্যানকে মারধর বিএনপি নেতাকর্মীদের
- ৩ খুলনায় মাদক নিরাময় কেন্দ্রে নারীকে ধর্ষণের অভিযোগ
- ৪ নারায়ণগঞ্জে পুলিশের অস্ত্র ছিনতাইয়ের ঘটনায় আটক ৪
- ৫ চুয়াডাঙ্গায় কবরস্থানের রাস্তা নির্মাণ নিয়ে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৬