রাজশাহীতে আরও ৩৬৩ জন করোনা পজিটিভ
ফাইল ছবি
রাজশাহীতে গত ২৪ ঘণ্টায় আরও ৩৬৩ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। মঙ্গলবার (২৯ জুন) সকালে সিভিল সার্জন ডা. কাইয়ুম তালুকদার এ তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন, জেলায় এক হাজার ৭১৫ জনের নমুনা পরীক্ষা করা হয়। এরমধ্যে আরটিপিসিআর মেশিনে ৪৪৯ জনের নমুনা পরীক্ষায় ১৬৮ জস, র্যাপিড অ্যান্টিজেন টেস্টে ২৭০ জনের নমুনা পরীক্ষায় ৫৪ জন, রাসিকের র্যাপিড অ্যান্টিজেন টেস্টে ৯৬০ জনের নমুনা পরীক্ষায় ১২৫ জন ও জিন এক্সপার্ট টেস্টে ৩৬ জনের নমুনা পরীক্ষায় ১৬ জন করোনায় শনাক্ত হয়েছেন।
অন্যদিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী বলেন, গত ২৪ ঘণ্টায় রামেক হাসপাতালের পিসিআর মেশিনে ১৮৮টি নমুনা পরীক্ষায় ৬০ জন, মেডিকেল কলেজের পিসিআর মেশিনে ৪৪৬ জনের নমুনা পরীক্ষায় ১৪৭ জনের করোনা শনাক্ত হয়েছে। দুটি ল্যাবের টেস্টে মিলিয়ে ৬৩৪ জনের নমুনা পরীক্ষায় ২০৭ জনের করোনা পজিটিভ রেজাল্ট আসে।
ফয়সাল আহমেদ/আরএইচ/জিকেএস
সর্বশেষ - দেশজুড়ে
- ১ চুয়াডাঙ্গায় ইউপি সদস্যের বাড়ি থেকে ১ হাজার লিটার ডিজেল জব্দ
- ২ ঝুটের ব্যবসা নিয়ে বিএনপির দুই পক্ষের গোলাগুলি, গ্রেফতার ৩
- ৩ ঝিনাইদহে নকল প্রসাধনী তৈরির কারখানায় অভিযান, লাখ টাকা জরিমানা
- ৪ বিষ দিয়ে শ্বশুরের গরু-ছাগল-মাছ মেরে ফেলার অভিযোগ জামাইয়ের বিরুদ্ধে
- ৫ বাড়ির পাশে খেলছিল শিশু, পুুকুরে পড়ে মৃত্যু