করোনা : ফরিদপুরে আরও ৭ জনের মৃত্যু
ফাইল ছবি
ফরিদপুরে করোনা ও উপসর্গে আরও সাতজনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে করোনায় দুইজন ও উপসর্গে পাঁচজন মারা গেছেন।
বুধবার (৩০ জুন) সন্ধ্যায় ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক সাইফুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন, জাহানারা বেগম (৬০), দেলোয়ার হোসেন (৭০) করোনায় আক্রান্ত হয়ে ও শিরিন আক্তার (৩৭), শুকুরন নেছা (৭০), নাসরিন (৪২), আব্দুল মোতালেব (৭৫) এবং জাহাঙ্গীর হোসেন (৬২) উপসর্গ নিয়ে মারা গেছেন।
জেলা সিভিল সার্জন ডা. সিদ্দীকুর রহমান বলেন, গত ২৪ ঘণ্টায় জেলায় ৪৭০ জনের নমুনা পরীক্ষায় ২২৬ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ৪৮ দশমিক ৮ শতাংশ।
জেলায় এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ১২ হাজার ৮৩৪ জন।সুস্থ হয়েছেন ১১ হাজার ৬৭ জন। মারা গেছেন ২২৯ জন।
এন কে বি নয়ন/আরএইচ/এএসএম
সর্বশেষ - দেশজুড়ে
- ১ ঝুটের ব্যবসা নিয়ে বিএনপির দুই পক্ষের গোলাগুলি, গ্রেফতার ৩
- ২ ঝিনাইদহে নকল প্রসাধনী তৈরির কারখানায় অভিযান, লাখ টাকা জরিমানা
- ৩ বিষ দিয়ে শ্বশুরের গরু-ছাগল-মাছ মেরে ফেলার অভিযোগ জামাইয়ের বিরুদ্ধে
- ৪ বাড়ির পাশে খেলছিল শিশু, পুুকুরে পড়ে মৃত্যু
- ৫ চার দশক প্রবাসে কাটানো রেমিট্যান্সযোদ্ধার শেষ বিদায়েও ভোগান্তি