নাটোর কারাগারে হাজতির মৃত্যু
ফাইল ছবি
নাটোর আধুনিক সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আনোয়ার হোসেন (৪৮) নামের এক হাজতির মৃত্যু হয়েছে। হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি মারা যান বলে দাবি কারা কর্তৃপক্ষের।
মৃত হাজতি আনোয়ার হোসেন নাটোর সদর উপজেলার সুলতানপুর পূর্বপাড়া গ্রামের মৃত. আলিম উদ্দিনের ছেলে।
কারা সূত্র জানায়, সদর থানার মাদক মামলায় নাটোর কারাগারে বন্দি ছিলেন আনোয়ার হোসেন। আজ দুপুরে তিনি অসুস্থ হয়ে পড়লে তাকে নাটোর আধুনিক সদর হাসপাতালে নিয়ে আসা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
নাটোর জেলা কারাগারের সুপার আবু তালেব তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।
রেজাউল করিম রেজা/এসআর/জেআইএম
সর্বশেষ - দেশজুড়ে
- ১ তেল নিতে গিয়ে পাম্পের কর্মচারীদের পিটুনিতে যুবক নিহত
- ২ রাজশাহীতে ঈদগাহের ইমাম নিয়োগ নিয়ে বিএনপি-জামায়াত সংঘর্ষ, একজনের মৃত্যু
- ৩ ফরিদপুর শহরে ঘুরে ঘুরে ৭ মার্চের ভাষণ বাজালেন যুবলীগ কর্মী
- ৪ বিভিন্ন মিডিয়া আওয়ামী লীগকে স্ট্যাবলিশ করার এজেন্ডা হাতে নিয়েছে
- ৫ সময়ের চাহিদাকে প্রাধান্য দিয়ে কৃষি গবেষণাকে এগিয়ে নিতে হবে: কৃষি সচিব