সীমান্তে দেড় কোটি টাকার ভারতীয় কচ্ছপের হাড় উদ্ধার, গ্রেফতার ৩
চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট সীমান্তে প্রক্রিয়াজাতকৃত ১৫০ কেজি কচ্ছপের হাড়সহ তিনজনকে গ্রেফতার করেছে বিজিবি।
শনিবার (৩ জুলাই) বিকেলে ৫৯ বিজিবি ব্যাটালিয়ন সদর দফতরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান অধিনায়ক লে. কর্নেল আমীর হোসেন মোল্লা।
এর আগে শনিবার সকালে জেলার ভোলাহাট উপজেলার কুমিরজান গ্রামে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতাররা হলেন- ভোলাহাট উপজেলার কুমিরজান সুরানপুর গ্রামের মৃত এত্তাজ উদ্দিনের ছেলে রফিকুল ইসলাম (৫০), একই উপজেলার ফুটানীবাজার চামুসা গ্রামের আজিম উদ্দিনের ছেলে আল আমিন (২২) এবং মফিজ উদ্দিনের ছেলে মনিরুল ইসলাম (২০)।
লে. কর্নেল আমীর হোসেন মোল্লা তিনি বলেন, ‘জেলায় প্রথমবারের মতো সীমান্ত দিয়ে চোরাচালানের সময় বিপুল পরিমাণ কচ্ছপের হাড় উদ্ধার করা হয়েছে। এটি অভিনব চোরাচালানি একটি পণ্য। এর আগে জেলার কোনো সীমান্তে এ ধরনের পণ্য চোরাচালানির তথ্য আমরা পাইনি। ভারত থেকে আসা কচ্ছপের এই হাড়গুলো মূলত ওষুধ কারখানায় ব্যবহৃত হয়।’
তিনি আরও বলেন, ‘ভোরে উপজেলার কুমিরজান গ্রামে অভিযান চালিয়ে রফিকুলের বাড়ি তল্লাশি করে ১২টি বস্তায় লুকায়িত অবস্থায় ১৫০ কেজি কচ্ছপের প্রক্রিয়াজাত হাড় জব্দ করা হয়। যার আনুমানিক মূল্য দেড় কোটি টাকা। এ ঘটনায় ভোলাহাট থানায় একটি মামলা হয়েছে।’
সোহান মাহমুদ/এসজে/এমকেএইচ
সর্বশেষ - দেশজুড়ে
- ১ তারাবির নামাজ চলাকালে মাদরাসায় আগুন, বেঁচে গেলো শতাধিক শিক্ষার্থী
- ২ চাল আত্মসাতের অভিযোগ তুলে ইউপি চেয়ারম্যানকে মারধর বিএনপি নেতাকর্মীদের
- ৩ খুলনায় মাদক নিরাময় কেন্দ্রে নারীকে ধর্ষণের অভিযোগ
- ৪ নারায়ণগঞ্জে পুলিশের অস্ত্র ছিনতাইয়ের ঘটনায় আটক ৪
- ৫ চুয়াডাঙ্গায় কবরস্থানের রাস্তা নির্মাণ নিয়ে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৬