খুলনা বিভাগে করোনায় রেকর্ড ৪৬ জনের মৃত্যু
ফাইল ছবি
খুলনা বিভাগের ১০ জেলায় করোনায় মৃত্যুর নতুন রেকর্ড হয়েছে। গত ২৪ ঘণ্টায় আরও ৪৬ জনের মৃত্যু হয়েছে এই বিভাগে। একই সময়ে নতুন করে এক হাজার চারজনের করোনা শনাক্ত হয়েছে।
রোববার (৪ জুলাই) বিভাগীয় স্বাস্থ্য অধিদফতরের পরিচালক রাশেদা সুলতানা এসব তথ্য নিশ্চিত করেছেন।
বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের দফতর সূত্রে জানা যায়, গত ২৪ ঘণ্টায় এ বিভাগের মৃতদের মধ্যে খুলনার রয়েছেন ১৫ জন, সাতক্ষীরার একজন, বাগেরহাটের একজন, যশোরের সাতজন, মাগুরার দুজন, ঝিনাইদহের দুজন, কুষ্টিয়ার ১৫ জন, চুয়াডাঙ্গার দুজন এবং মেহেরপুরের রয়েছেন একজন।
করোনা সংক্রমণের শুরু থেকে এ পর্যন্ত বিভাগের ১০ জেলায় মোট শনাক্ত হয়েছে ৬০ হাজার ৫৬৪ জন। আক্রান্ত হয়ে মারা গেছেন এক হাজার ২১৪ জন।
আলমগীর হান্নান/এসজে/এমএস
সর্বশেষ - দেশজুড়ে
- ১ খাগড়াছড়িতে কলার দামে রেকর্ড, বেড়েছে পেঁপে-আনারস-লেবুর দামও
- ২ বাম্পার ফলনেও হাসি নেই জয়পুরহাটের হলুদ চাষিদের মুখে
- ৩ চাঁদাবাজি বন্ধে পরিবেশমন্ত্রীর হটলাইন চালু, ৫ দিনে ১৬৭ অভিযোগ
- ৪ হাসপাতালে গিয়ে ১০ হাজার রোগীর টোকেনের টাকা পরিশোধের ঘোষণা এমপির
- ৫ রূপগঞ্জে বুদ্ধিপ্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের অভিযোগে মামলা