উদ্ধারের ৭ মাস পর অবিস্ফোরিত আর্টিলারি শেল ধ্বংস
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় উদ্ধারের সাত মাস পর মুক্তিযুদ্ধের সময় অবিস্ফোরিত আর্টিলারি শেল ধ্বংস করেছে সেনাবাহিনী।
রোববার (৪ জুলাই) দুপুরে উপজেলার আনোয়ারপুর-খালাজুড়া সড়কের পাশের ফাঁকা মাঠে সেনাবাহিনী কুমিল্লা ক্যান্টনমেন্টের বোম ডিসপোজাল ইউনিট এটি ধ্বংস করেন।

এর আগে ২০২০ সালের ১১ নভেম্বর পৌর শহরের নারায়নপুর বাইপাস সড়কের পাশের একটি ভাঙ্গারি দোকান থেকে আর্টিলারি শেলটি উদ্ধার করা হয়।
সেনাবাহিনীর বোম ডিসপোজাল ইউনিটের সদস্য ক্যাপ্টেন নাদিয়া নুসরাত বলেন, ধারণা করা হচ্ছে একাত্তরে মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানি বাহিনীর ব্যবহৃত শেলটি অবিস্ফোরিত থেকে যায়। তবে এটি সচল চিল বলে জানান তিনি।
আখাউড়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, উদ্ধার হওয়া শেলটি মর্টারশেল নয়, এটি ১৩০ মিলিমিটারের আর্টিলারি শেল। সেনাবাহিনীর বোমা বিস্ফোরক দল রোববার সেটি ধ্বংস করে।
আবুল হাসনাত মো. রাফি/আরএইচ/জিকেএস
সর্বশেষ - দেশজুড়ে
- ১ খুলনা বিভাগের ২৫টি আসন হাইজ্যাক করা হয়েছে: বিএনপি নেতা হাবিব
- ২ প্রবাসীদের নিরাপত্তা নিশ্চিতে সরকার সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে
- ৩ জামায়াত-বিএনপির সংঘর্ষে আহত কৃষকদল নেতার মৃত্যু, পরিস্থিতি থমথমে
- ৪ ডিজেল সংকটে সেচ পাচ্ছেন না হাওরের চাষিরা, বোরো ফলন নিয়ে শঙ্কা
- ৫ মাদকের ব্যাপারে কোনো আপস করা হবে না: প্রতিমন্ত্রী রাজিব