ভ্যানের চাকায় ওড়না পেঁচিয়ে প্রাণ গেল নারীর
ফাইল ছবি
খুলনার রূপসায় ইঞ্জিন চালিত ভ্যানের চাকায় গলার ওড়না পেঁচিয়ে রাজিয়া খাতুন রিনা (৫০) নামে এক নারী নিহত হয়েছেন।
সোমবার (৫ জুলাই) সকাল পৌনে ৮টার দিকে খুলনা-মোংলা মহাসড়কের জয়পুরস্থ একটেল টাওয়ারের সামনে এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, রূপসা উপজেলার শিরগাতি এলাকার কেএম হাবিবুর রহমানের স্ত্রী রাজিয়া খাতুন রিনা সকালে পূর্ব রূপসা ঘাট থেকে ইঞ্জিন চালিত ভ্যানযোগে বাগেরহাটের উদ্দেশে রওনা হন। পথিমধ্যে ভ্যানটি একটেল টাওয়ারের সামনে পৌঁছালে আকস্মিকভাবে ভ্যানের চাকায় গলায় ওড়না পেঁচিয়ে ঘটনাস্থলে মারা যান তিনি।
রূপসা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সরদার মোশাররফ হোসেন এর সত্যতা নিশ্চিত করেছেন।
আলমগীর হান্নান/এসজে/এএসএম
সর্বশেষ - দেশজুড়ে
- ১ ফেনীতে জমির টপসয়েল কাটা বন্ধে মধ্যরাত পর্যন্ত অভিযান
- ২ কুমারখালীতে গভীর রাতে আগুনে পুড়ল তিন দোকান
- ৩ বিশ্ববিদ্যালয়ের পাশ থেকে বালু উত্তোলন, ঝুঁকিতে ছাত্র হোস্টেল
- ৪ ময়লায় জীবন পুড়লেও পড়ে আছে ৩ কোটি টাকার বর্জ্য ব্যবস্থাপনা প্ল্যান্ট
- ৫ সার্ভারে পেমেন্ট দেখালেও অ্যাকাউন্টে যাচ্ছে না মাতৃত্বকালীন সহায়তা