সাবেক ক্রীড়া প্রতিমন্ত্রী ড. বীরেন শিকদার করোনায় আক্রান্ত
সাবেক যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মাগুরা-২ আসনের সংসদ সদস্য ড. শ্রী বীরেন শিকদার করোনায় আক্রান্ত হয়ে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে ভর্তি হয়েছেন।
মঙ্গলবার (৬ জুলাই) তার সহকারী একান্ত সচিব শিশির সরকার বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ‘আজ (মঙ্গলবার) কোভিড-১৯ পরীক্ষার জন্য নমুনা দিয়েছিলেন তিনি। পরে রাতেই পরীক্ষার ফলাফলে পজিটিভ আসে। ড. শ্রী বীরেন শিকদার বর্তমানে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন রয়েছেন। শারীরিকভাবে বিশেষ তেমন কোনো জটিলতা নেই।’
সংসদ সদস্য ড. বীরেন শিকদার সকলের কাছে দোয়া ও আশীর্বাদ কামনা করেছেন।
মো. আরাফাত হোসেন/এসজে/এমকেএইচ
সর্বশেষ - দেশজুড়ে
- ১ পিরোজপুরে ১০ মণ জাটকাসহ দুই ট্রলার জব্দ, ৩ জনের কারাদণ্ড
- ২ পার্বত্য চট্টগ্রামে বাজার পরিস্থিতি স্বাভাবিক রাখতে মন্ত্রীর নির্দেশ
- ৩ জয়পুরহাটে কষ্টিপাথরের বিষ্ণুমূর্তি উদ্ধার, পাচারকারী আটক
- ৪ পার্বত্য চট্টগ্রামে বৈষম্যহীন সুষম উন্নয়ন বর্তমান সরকারের মূল লক্ষ্য
- ৫ ভৈরবে চাঁদাবাজি বন্ধের ঘোষণা প্রতিমন্ত্রী মো. শরীফুলের