ব্যাংকে ধাতব মুদ্রা না নেয়ার প্রতিবাদে ব্যবসায়ীদের বিক্ষোভ
চাঁপাইনবাবগঞ্জে ব্যাংকে ধাতব মুদ্রা বা কয়েন না নেয়ার প্রতিবাদে বিক্ষোভ মিছিল, সমাবেশ ও স্মারলিপি প্রদান করে স্থানীয় ব্যবসায়ীরা। জেলা পরিবেশক সমিতির ব্যানারে বুধবার বেলা ১১ টায় চাঁপাইনবাবগঞ্জ পৌরসভা পার্ক থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে শহর প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে সমাবেশ করে।
সমাবেশে বক্তব্য রাখেন জেলা পরিবেশক সমিতির সভাপতি গোলাম শাহনেওয়াজ অপু। সমাবেশে অভিযোগ করে বলা হয় ১, ২ ও ৫ টাকার ধাতব মুদ্রার কয়েন প্রচলিত থাকলেও জেলার কোনো ব্যাংকের শাখায় তা গ্রহণ করা হচ্ছে না। ফলে খুচরা ব্যবসায়ীরা কয়েন নিয়ে বেকায়দায় পড়েছেন। এতে করে ক্ষুদ্র ব্যবসায়ীরা তাদের ব্যবসা গুটিয়ে নেয়ার সম্মুখীন হচ্ছেন। সমাবেশ শেষে জেলা প্রশাসক বরাবর একটি স্মারকলিপি প্রদান করা হয়।
আব্দুলাহ/এসএস/পিআর
সর্বশেষ - দেশজুড়ে
- ১ জামায়াত-বিএনপির সংঘর্ষে আহত কৃষকদল নেতার মৃত্যু, পরিস্থিতি থমথমে
- ২ ডিজেল সংকটে সেচ পাচ্ছেন না হাওরের চাষিরা, বোরো ফলন নিয়ে শঙ্কা
- ৩ মাদকের ব্যাপারে কোনো আপস করা হবে না: প্রতিমন্ত্রী রাজিব
- ৪ কম শিক্ষিতদের শিক্ষাপ্রতিষ্ঠান পরিচালনা কমিটিতে রাখার সুযোগ নেই
- ৫ চুয়াডাঙ্গায় হাত বাঁধা অবস্থায় নারীর রক্তাক্ত মরদেহ উদ্ধার