মাগুরায় বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল একজনের
ফাইল ছবি
মাগুরার মহম্মদপুরে গোসল করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জাফর আলি শিকদার (৪৮) এক ব্যক্তির মৃত্যু হয়েছে।
শুক্রবার (৯ জুলাই) দুপুরে উপজেলার ঘুল্লিয়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত জাফর একই গ্রামের মৃত আফতার শিকদারের ছেলে।
নিহতের চাচাতো ভাই ও বিনোদপুর ইউপি চেয়ারম্যান মিজান শিকদার জাগো নিউজকে জানান, শুক্রবার জুমার নামাজ পড়তে যাওয়ার আগে গোসল করার উদ্দেশে বিদ্যুৎচালিত মোটরের সুইচ অন করলে এ দুর্ঘটনা ঘটে।
পরে স্থানীয়রা তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে কর্ত্যরত চিকিৎসক মৃত্য ঘোষণা করেন।
মহম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিলন জানান, এ ব্যাপারে এখন পর্যন্ত থানায় কেউ লিখিত অভিযোগ জানাননি। অভিযোগ পেলে আইনিব্যবস্থা গ্রহণ করা হবে।
আরাফাত হোসেন/এসএমএম/এএসএম
সর্বশেষ - দেশজুড়ে
- ১ পিরোজপুরে ১০ মণ জাটকাসহ দুই ট্রলার জব্দ, ৩ জনের কারাদণ্ড
- ২ পার্বত্য চট্টগ্রামে বাজার পরিস্থিতি স্বাভাবিক রাখতে মন্ত্রীর নির্দেশ
- ৩ জয়পুরহাটে কষ্টিপাথরের বিষ্ণুমূর্তি উদ্ধার, পাচারকারী আটক
- ৪ পার্বত্য চট্টগ্রামে বৈষম্যহীন সুষম উন্নয়ন বর্তমান সরকারের মূল লক্ষ্য
- ৫ ভৈরবে চাঁদাবাজি বন্ধের ঘোষণা প্রতিমন্ত্রী মো. শরীফুলের