কাজিপুরে স’মিলে কাটা পড়ে শ্রমিকের মৃত্যু
ফাইল ছবি
সিরাজগঞ্জের কাজিপুরে স’মিলের করাতে কাটা পড়ে দেলশাদ হোসেন দিলু (৪৭) নামের এক শ্রমিকের মৃত্যু হয়েছে। তিনি উপজেলার প্রত্যন্ত চরাঞ্চলের নাটুয়ারপাড়া ইউনিয়নের ঘোড়াগাছা গ্রামের মৃত গোলাম হোসেনের পুত্র।
শুক্রবার (৯ জুলাই) দুপুরে নাটুযারপাড়া ইউনিয়নের রেহাইশুরিবের গ্রামে এ ঘটনা ঘটে।
নাটুয়ারপাড়া ইউনিয়নের সাবেক ইউপি চেয়ারম্যান তোজাম্মেল হক সরকার জানান, রেহাইশুরিবের গ্রামে টাওয়ারের পূর্বপাশে অবস্থিত আপাল নামের একজনের স'মিলে কাজ করতেন। প্রতিদিনের মত আজকেও কাজে গিয়েছিলেন। কাজের এক পর্যায়ে গাছের একটি গুল মিলের প্ল্যাটফর্মের উপর উঠাতে গিয়ে পা পিঁচলে চলমান করাতের উপর পড়ে যান। পরে তার পেটের বাম পাশের অর্ধেক অংশ কেটে ভুঁড়ি বেরিয়ে আসে। ঘটনার পাঁচ ছয় মিনিটের মাথায় মারা যান তিনি। নিহত শ্রমিকের দাফন কার্য সম্পন্ন করা হয়েছে।
কাজিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা পঞ্চনন্দ সরকার জানান, মৃতের বিষয়টি জানি।এটা একটা দুর্ঘটনা।
ইউসুফ দেওয়ান রাজু/এএইচ/জেআইএম
সর্বশেষ - দেশজুড়ে
- ১ ঠাকুরগাঁওয়ে পরীক্ষার কাগজ ছিনিয়ে নেওয়ার অভিযোগ বিএনপির নেতার বিরুদ্ধে
- ২ মাগুরায় মাথায় গাছের ডাল পড়ে মোটরসাইকেল আরোহী নিহত
- ৩ খুলনা বিভাগের ২৫টি আসন হাইজ্যাক করা হয়েছে: বিএনপি নেতা হাবিব
- ৪ প্রবাসীদের নিরাপত্তা নিশ্চিতে সরকার সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে
- ৫ জামায়াত-বিএনপির সংঘর্ষে আহত কৃষকদল নেতার মৃত্যু, পরিস্থিতি থমথমে