মায়ের কোল থেকে পড়ে ট্রাকচাপায় শিশুর মৃত্যু
ফাইল ছবি
সিরাজগঞ্জের সলঙ্গায় মায়ের কোল থেকে পড়ে ট্রাকচাপায় সোয়াত (৩) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। এ সময় স্থানীয়রা ঘাতক ট্রাকটিকে জব্দ করলেও পলাতক রয়েছেন চালক ও তার সহকারী।
রোববার (১১ জুলাই) সন্ধ্যায় সলঙ্গা-তাড়াশ আঞ্চলিক সড়কের থানার বনবাড়িয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত সোয়াত সলঙ্গা থানার আগরপুর মল্লিক পাড়া গ্রামের মো. শফিকুল ইসলামের ছেলে।
সলঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কাদের জিলানী বলেন, রোববার বিকেলে স্ত্রী-সন্তানকে নিয়ে শফিকুল বাড়ি থেকে মোটরসাইকেলে করে সলঙ্গায় যাচ্ছিলেন। পথে বনবাড়িয়া এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক দেখে ও মানসিক প্রতিবন্ধী একজনকে বাঁচাতে মোটরসাইকেল ব্রেক করেন শফিকুল। এ সময় মোটরসাইকেল থেকে ছিটকে পড়েন তার স্ত্রী ও তার কোলে থাকা শিশু সোয়াত। এরপর ট্রাকের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই সোয়াতের মৃত্যু হয়।
খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। তবে ট্রাকটি জব্দ করা গেলেও এর চালক ও সহকারী পালিয়েছে। এ ঘটনায় শিশুর পরিবারের সঙ্গে কথা বলে আইনি ব্যবস্থা নেয়া হবে।
ইউসুফ দেওয়ান রাজু/এসএমএম/জেআইএম
সর্বশেষ - দেশজুড়ে
- ১ ঠাকুরগাঁওয়ে পরীক্ষার কাগজ ছিনিয়ে নেওয়ার অভিযোগ বিএনপির নেতার বিরুদ্ধে
- ২ মাগুরায় মাথায় গাছের ডাল পড়ে মোটরসাইকেল আরোহী নিহত
- ৩ খুলনা বিভাগের ২৫টি আসন হাইজ্যাক করা হয়েছে: বিএনপি নেতা হাবিব
- ৪ প্রবাসীদের নিরাপত্তা নিশ্চিতে সরকার সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে
- ৫ জামায়াত-বিএনপির সংঘর্ষে আহত কৃষকদল নেতার মৃত্যু, পরিস্থিতি থমথমে