আখাউড়া স্থলবন্দরে আমদানি-রফতানি শুরু
ভারতের ত্রিপুরা রাজ্যের রাজধানী আগরতলা পৌর নিগমের (পৌরসভা) নির্বাচন উপলক্ষে একদিন বন্ধ থাকার পর আখাউড়া স্থলবন্দর দিয়ে সকল প্রকার পণ্য আমদানি-রফতানি কার্যক্রম শুরু হয়েছে। বৃহস্পতিবার সকাল থেকে আমদানি-রফতানি কার্যক্রম স্বাভাবিক হয়।
এর ফলে বন্দরে কর্মরত শ্রমিকদের মাঝে কর্মচাঞ্চল্য ফিরে এসেছে। তবে বন্দর বন্ধ থাকলেও বিশেষ ব্যবস্থায় দু’দেশের পাসপোর্টধারী যাত্রী পারাপার স্বাভাবিক ছিল।
আখাউড়া স্থলবন্দরের আমদানি-রফতানিকারক অ্যাসোসিয়েশনের উপদেষ্টা মো. হাসিবুল হাসান বিষয়টি নিশ্চিত করে জাগো নিউজকে বলেন, বুধবার আগরতলা পৌর নিগমের নির্বাচনের কারণে আগরতলার ব্যবসায়ীদের সিদ্ধান্ত অনুযায়ী ওই দিন আখাউড়া স্থলবন্দর দিয়ে সকল প্রকার পণ্য আমদানি-রফতানি কার্যক্রম বন্ধ রাখা হয়। তবে বৃহস্পতিবার সকাল থেকে পুনরায় বন্দর দিয়ে আমদানি-রফতানি শুরু হয়েছে।
আজিজুল আলম সঞ্চয়/এসএস/পিআর
সর্বশেষ - দেশজুড়ে
- ১ জিয়াউর রহমানের জন্মবার্ষিকীতে বিনামূল্যে চিকিৎসা-ওষুধ বিতরণ
- ২ লক্ষ্মীপুরে ভোটকেন্দ্রের সিসি ক্যামেরা চুরি, ৩ দিনেও আটক নেই কেউ
- ৩ পিরোজপুরে জামায়াত আমিরের জনসভা কাল, ব্যাপক সমাগমের প্রস্তুতি
- ৪ সংখ্যালঘু ভোটারদের হুমকি, কালো টাকা বিতরণ করছে একটি পক্ষ
- ৫ বিএনপি প্রার্থীর পক্ষে প্রচারণা, দুই সরকারি কর্মকর্তাকে শোকজ