যমুনা নদীতে ভেসে উঠল যুবকের মরদেহ
পাবনার বেড়ায় যমুনা নদী থেকে অজ্ঞাত যুবকের (৩৫) মরদেহ উদ্ধার করেছে নৌ পুলিশ। বুধবার (১৪ জুলাই) যমুনা নদীর উপজেলার কেষ্টপুর গ্রাম অংশ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
স্থানীয় কলেজ শিক্ষক সালাউদ্দিন আহমেদ জানান, কেষ্টপুর গ্রামে যমুনার শাখা নদীতে বিকেলে ওই অজ্ঞাত যুবকের মরদেহ ভেসে উঠতে দেখেন স্থানীয়রা। বিকেলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে থানায় নিয়ে যায়।
নগরবাড়ী পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর জাহাঙ্গীর হোসেন জানান, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়। মরদেহের গায়ে কোনো আঘাতের চিহ্ন দেখা যায়নি। ময়নাতদন্তের জন্য মরদেহ পাবনা জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
আমিন ইসলাম/আরএইচ/এমএস
সর্বশেষ - দেশজুড়ে
- ১ পুলিশ সদস্যদের জুয়া খেলা-নারীর সঙ্গে ঘনিষ্ঠ দৃশ্য ভাইরাল, তদন্ত কমিটি
- ২ দুদিনের বৃষ্টিতে প্রাণ ফিরেছে চা বাগান-বোরো ফসলে
- ৩ সিলেটে রামদা ঠেকিয়ে ব্যবসায়ীর দুই লাখ টাকা ছিনতাই
- ৪ পাবনায় গোয়ালঘর থেকে দেড় হাজার লিটার পেট্রোল-অকটেন উদ্ধার
- ৫ অল্প সময়ের মধ্যে বন্ধ পাটকল চালু করে কর্মসংস্থান সৃষ্টি করা হবে