গাঁজা সেবন-বিক্রির অপরাধে নারীর দুই বছরের কারাদণ্ড
টাঙ্গাইলে গাঁজা সেবন ও বিক্রির অপরাধে ফিরোজা বেগম (৪৮) নামের এক নারীকে দুই বছরের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
বুধবার (১৪ জুলাই) গোপালপুর উপজেলায় ভ্রাম্যমাণ আদালতে এ দণ্ড দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. পারভেজ মল্লিক।
দণ্ডপ্রাপ্ত ফিরোজা বেগম উপজেলার ঝাওয়াইল ইউনিয়নের দড়িসয়া গ্রামের আকবর আলীর স্ত্রী।
কারাদণ্ডের বিষয়টি নিশ্চিত করে গোপালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোশাররফ হোসেন জানান, ফিরোজা বেগম একাধিক মাদক মামলার আসামি। বুধবার গোপন সংবাদের ভিত্তিতে দড়িসয়া গ্রামের নিজ বাড়িতে অভিযান চালিয়ে গাঁজাসহ তাকে গ্রেফতার করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়।
আরিফ উর রহমান টগর/এসআর/জেআইএম
সর্বশেষ - দেশজুড়ে
- ১ গোমতীর চরে যুবকদের সঙ্গে কৃষিমন্ত্রীর ইফতার
- ২ ঠাকুরগাঁওয়ে পরীক্ষার কাগজ ছিনিয়ে নেওয়ার অভিযোগ বিএনপির নেতার বিরুদ্ধে
- ৩ মাগুরায় মাথায় গাছের ডাল পড়ে মোটরসাইকেল আরোহী নিহত
- ৪ খুলনা বিভাগের ২৫টি আসন হাইজ্যাক করা হয়েছে: বিএনপি নেতা হাবিব
- ৫ প্রবাসীদের নিরাপত্তা নিশ্চিতে সরকার সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে