হেরোইন-ইয়াবাসহ দুই ভাই আটক
নারায়ণগঞ্জের সােনারগাঁয়ের কাঁচপুর থেকে দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব। এসময় তাদের কাছ থেকে পাঁচ গ্রাম হেরোইন, ১০৪ পিস ইয়াবা ও মাদক বিক্রির নগদ এক লাখ ৮৬ হাজার ৬১০ টাকা উদ্ধার করা হয়।
শুক্রবার (১৬ জুলাই) বিকেলে র্যাব-১১ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। এর আগে দুপুরে তাদেরকে আটক করা হয়।
আটক মাদক ব্যবসায়ীরা হলেন-সাইফুল ইসলাম (২৬) ও মো. নাসির (৩৫)। তারা উপজেলার কাঁচপুর এলাকার হাজি মাে. পিয়ার আলীর ছেলে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আটক সাইফুল ইসলাম ও মো. নাসির সম্পর্কে সহােদর। তারা পরস্পর যােগসাজশে দীর্ঘদিন ধরে অভিনব কৌশলে হেরােইন ও ইয়াবা সংগ্রহ করে আসছিলেন। এগুলো নারায়ণগঞ্জসহ দেশের বিভিন্ন স্থানে বিক্রি করতেন। তাদের বিরুদ্ধে আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন।
এস কে শাওন/এসআর/এএসএম
সর্বশেষ - দেশজুড়ে
- ১ নারায়ণগঞ্জে জ্বালানি তেল সংকটে ভোগান্তিতে চালকরা
- ২ ফেরির ধাক্কায় পড়ে যায় বাসটি, বের হতে পারেননি বেশিরভাগ যাত্রী
- ৩ ফেরিতে ওঠার সময় নিয়ন্ত্রণ হারায় বাসটি, যাত্রী ছিলেন ৪০-৫০ জন
- ৪ সৈকতে ঘুরতে গিয়ে তিন দিনে হারালো ২৮ শিশু, খুঁজে দিলো ট্যুরিস্ট পুলিশ
- ৫ মানিকগঞ্জে নদীতে গোসল করতে নেমে চাচাতো ভাই-বোনের মৃত্যু