ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত
ফাইল ছবি
জয়পুরহাটের ক্ষেতলালে পেছন থেকে টিসিবির পণ্যবাহী ট্রাকের ধাক্কায় মেহেদি হাসান (২০) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।
শনিবার (১৭ জুলাই) দুপুরে উপজেলার পাটবাড়ী এলাকায় জয়পুরহাট-ক্ষেতলাল সড়কে এ দুর্ঘটনা ঘটে।
ক্ষেতলাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নীরেন্দ্রনাথ মণ্ডল বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, মেহেদি হাসান ক্ষেতলাল থেকে জয়পুরহাট শহরের দিকে যাচ্ছিলেন। পথে পাটবাড়ী এলাকায় পৌঁছলে জয়পুরহাটগামী টিসিবির পণ্যবাহী একটি ট্রাক পেছন থেকে ধাক্কা দিলে তিনি আহত হন। এসময় স্থানীয়রা তাকে ক্ষেতলাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনায় ট্রাকটি পুলিশ জব্দ করলেও চালক ও তার সহকারী পালিয়ে যান।
রাশেদুজ্জামান/এসএমএম/জিকেএস
সর্বশেষ - দেশজুড়ে
- ১ ঝুটের ব্যবসা নিয়ে বিএনপির দুই পক্ষের গোলাগুলি, গ্রেফতার ৩
- ২ ঝিনাইদহে নকল প্রসাধনী তৈরির কারখানায় অভিযান, লাখ টাকা জরিমানা
- ৩ বিষ দিয়ে শ্বশুরের গরু-ছাগল-মাছ মেরে ফেলার অভিযোগ জামাইয়ের বিরুদ্ধে
- ৪ বাড়ির পাশে খেলছিল শিশু, পুুকুরে পড়ে মৃত্যু
- ৫ চার দশক প্রবাসে কাটানো রেমিট্যান্সযোদ্ধার শেষ বিদায়েও ভোগান্তি