সিরাজগঞ্জের সব মহাসড়কে যান চলাচল স্বাভাবিক
উত্তরবঙ্গের প্রবেশপথ বঙ্গবন্ধু সেতু পশ্চিম মহাসড়কসহ সিরাজগঞ্জের সব মহাসড়কে এখন যান চলাচল স্বাভাবিক।
শনিবার (১৭ জুলাই) গভীর রাত থেকে রোববার (১৮ জুলাই) সকাল পর্যন্ত এ মহাসড়কে যানজট থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে যানজট কমতে থাকে।
রোববার (১৮ জুলাই) সকাল থেকে দুপুর পর্যন্ত বঙ্গবন্ধু সেতু পশ্চিম মহাসড়কের নলকা মোড় পাঁচলিয়া ও হাটিকুমরুল গোল চত্বর এলাকা ঘুরে এ চিত্র দেখা গেছে।
বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোসাদ্দেক হোসেন জানান, মহাসড়কে যান চলাচল এখন স্বাভাবিক রয়েছে। তবে জরাজীর্ণ ও ঝুঁকিপূর্ণ নলকা সেতুতে যান চলাচলে ধীরগতি হওয়ায় মাঝে মধ্যে সমস্যা সৃষ্টি হচ্ছে। তবে পুলিশ সেটা তাৎক্ষণিক নিরসনের চেষ্টা চালাচ্ছে।
ইউসুফ দেওয়ান রাজু/এসআর/এএসএম
সর্বশেষ - দেশজুড়ে
- ১ প্রবাসীদের নিরাপত্তা নিশ্চিতে সরকার সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে
- ২ জামায়াত-বিএনপির সংঘর্ষে আহত কৃষকদল নেতার মৃত্যু, পরিস্থিতি থমথমে
- ৩ ডিজেল সংকটে সেচ পাচ্ছেন না হাওরের চাষিরা, বোরো ফলন নিয়ে শঙ্কা
- ৪ মাদকের ব্যাপারে কোনো আপস করা হবে না: প্রতিমন্ত্রী রাজিব
- ৫ কম শিক্ষিতদের শিক্ষাপ্রতিষ্ঠান পরিচালনা কমিটিতে রাখার সুযোগ নেই