ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে গাড়ির চাপ থাকলেও স্বাভাবিক যান চলাচল
ঈদযাত্রায় যানবাহনের চাপ রয়েছে ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে। তবে স্বাভাবিক গতিতে চলছে গাড়ি। পরিবহনের অপেক্ষায় রয়েছেন যাত্রীরা।
সোমবার (১৯ জুলাই) সকাল ৯টায় মহাসড়কের গুরুত্বপূর্ণ অংশ আশেকপুর ও রাবনা বাইপাস এলাকায় গিয়ে এমন চিত্র দেখা গেছে।

রাবনা বাইপাসের ফুটপাতের দোকানি দিলচাদ বলেন, ‘রোববার রাত ১১টা থেকে এখানে বেচাকেনা করছি, তবে কোনো যানজট দেখি নাই। স্বাভাবিকভাবেই চলাচল করছে যানবাহন।’

এ বিষয়ে এলেঙ্গা হাইওয়ে ইনচার্জ ইয়াসির আরাফাত বলেন, রোববার সকাল থেকেই স্বাভাবিক রয়েছে এ সড়কের যান চলাচল। তবে মহাসড়কে পরিবহনের চাপ রয়েছে। যান চলাচল স্বাভাবিক রাখতে তৎপর রয়েছে পুলিশ।
আরিফ উর রহমান টগর/এসজে/জেআইএম
সর্বশেষ - দেশজুড়ে
- ১ গোমতীর চরে যুবকদের সঙ্গে কৃষিমন্ত্রীর ইফতার
- ২ ঠাকুরগাঁওয়ে পরীক্ষার কাগজ ছিনিয়ে নেওয়ার অভিযোগ বিএনপির নেতার বিরুদ্ধে
- ৩ মাগুরায় মাথায় গাছের ডাল পড়ে মোটরসাইকেল আরোহী নিহত
- ৪ খুলনা বিভাগের ২৫টি আসন হাইজ্যাক করা হয়েছে: বিএনপি নেতা হাবিব
- ৫ প্রবাসীদের নিরাপত্তা নিশ্চিতে সরকার সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে