নিখোঁজের ৫ ঘণ্টা পর যুবকের মরদেহ উদ্ধার
কিশোরগঞ্জের ইটনায় নিখোঁজের ৫ ঘণ্টা পর মো. রফিকুল ইসলাম (৩০) নামের এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে।
সোমবার (১৯ জুলাই) সন্ধ্যার পর পুলিশের সহযোগিতায় উপজেলার বড়িবাড়ি ইউনিয়নের বড়িবাড়ি গ্রাম সংলগ্ন টেহুনিয়া হাওরে ফায়ার সার্ভিসের ডুবুরি দল তার মরদেহ উদ্ধার করে।
এর আগে বিকেলে হাওরে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে ইঞ্জিনচালিত নৌকা থেকে পানিতে পড়ে তিনি নিখোঁজ হন।
নিহত রফিকুল বড়িবাড়ি ইউনিয়নের এন-সহিলা দক্ষিণপাড়া গ্রামের মৃত আলতাফ হোসেনের ছেলে।
পুলিশ জানায়, সোমবার বিকেলে একটি ইঞ্জিনচালিত নৌকা নিয়ে হাওরে মাছ ধরতে রফিকুল ইসলাম। বিকেল ৩টার দিকে বৃষ্টি শুরু হলে হঠাৎ বজ্রপাতে তিনি নৌকা থেকে পানিতে পড়ে যান।
খবর পেয়ে ইটনা থানা পুলিশ ও মিঠামইন ফায়ার সার্ভিসের ডুবুরি দল ঘটনাস্থলে গিয়ে উদ্ধার অভিযান চালায়।
ইটনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মুর্শেদ জামান জানান, পুলিশের সহযোগিতায় ফায়ার সার্ভিসের ডুবুরি দল ঘটনাস্থল থেকে কিছুটা দূরে তার মরদেহ উদ্ধার করে।
নূর মোহাম্মদ/এসএমএম/জেআইএম
সর্বশেষ - দেশজুড়ে
- ১ বাগেরহাটে দুর্বৃত্তদের গুলিতে ব্যবসায়ী নিহত
- ২ ১৬ মার্চ থেকে তেল উত্তোলন বন্ধের হুঁশিয়ারি পাম্প মালিকদের
- ৩ ঝালকাঠিতে খাল খননে দেড় কোটি টাকা ব্যয়েও কাটেনি জলাবদ্ধতা
- ৪ কুমিল্লায় সড়কের ৫ হাজার ইট উধাও, উদ্ধার হলো গরুর খামার-পুকুর থেকে
- ৫ দীর্ঘদিন পর দেশে ফিরে দুই সহস্রাধিক এলাকাবাসীকে নিয়ে ইফতার প্রবাসীর